Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রেড রোডে মুখ্যমন্ত্রী, পুজোর সেরা গানের স্বীকৃতি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতিবারের মতো এবারও দুর্গা পুজোর কার্নিভাল উপলক্ষে সেজে উঠেছে রেড রোড।

রেড রোডে মুখ্যমন্ত্রী, পুজোর সেরা গানের স্বীকৃতি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 15 October 2024 18:44

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবারের মতো এবারও দুর্গা পুজোর কার্নিভাল উপলক্ষে সেজে উঠেছে রেড রোড। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে থেকে রেড রোডে কার্নিভাল শুরুর কথা জানিয়েছিল রাজ্য।

দুপুর থেকে অবশ্য শহরের বিভিন্ন পুজো উদ্যোক্তারা প্রতিমা নিয়ে হাজির হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্ধারিত সময়ের প্রায় ৯ মিনিট আগে পৌঁছন কার্নিভাল মঞ্চে।


সঙ্গীত-নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হল কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠান। বস্তুত, যে গানটি দিয়ে এদিন অনুুষ্ঠানের সূচনা হল, সেটি লিখেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চে গানটি পরিবেশনা করেন সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গানের তালে নৃত্য পরিবেশনও হয়। বস্তুত, মমতার লেখা গানটিকে কার্নিভালের সেরা গান হিসেবে এদিনের মঞ্চে ঘোষণাও করা হয়। 

মুখ্যমন্ত্রীর পাশাপাশি কার্নিভালে উপস্থিত রয়েছেন সমাজের বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২০১৬ সাল থেকে কলকাতায় দুর্গাপুজো কার্নিভালের সূচনা হয়। ইতিমধ্যে ইউনেস্কোর স্বীকৃতিও পেয়েছে কলকাতার দুর্গা পুজো। 

কলকাতার পাশাপাশি এখন জেলাস্তরেও কার্নিভালের আয়োজন করা হচ্ছে। ভিড়ের কারণে অনেকেই সব পুজো মণ্ডপে পৌঁছতে পারেন না। কিন্তু কার্নিভালের মঞ্চে পৌঁছলে এক সঙ্গে সব সেরা প্রতিমাগুলি দেখা যায়। সেকারণেই '১৬ থেকে এই উদ্যোগ রাজ্যের। 


```