Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

'কেউ ঘাড়ে বন্দুক রেখে পিছন থেকে এটা চালাচ্ছে', তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির

বৃহস্পতিবার সেই মামলায় মামলাকারীর ভূমিকা নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তারপরই ডিভিশন বেঞ্চ মামলা খারিজ করে দেয়।

'কেউ ঘাড়ে বন্দুক রেখে পিছন থেকে এটা চালাচ্ছে', তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির

প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম

শেষ আপডেট: 6 February 2025 21:18

দ্য ওয়াল ব্যুরো: কল্যাণী এইমসে আর্থিক দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা হয়েছিল। বৃহস্পতিবার সেই মামলায় মামলাকারীর ভূমিকা নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তারপরই ডিভিশন বেঞ্চ মামলা খারিজ করে দেয়।

এক সাধারণ নাগরিক যিনি মামলাকারী, তাঁর কাছে ই-টেন্ডারের কপি কীভাবে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানা ধার্য করে এই মামলা খারিজ করা উচিত বলেও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।

এদিন মামলাকারীকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, "আপনি কি চান যে হাসপাতাল বন্ধ করে দেওয়া হোক? একজন সাধারণ এলাকাবাসী হয়ে ই-টেন্ডার সংক্রান্ত নথি পেলেন কী করে?"

শুধু তাই নয় এদিন তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেন, "মামলাকারীর ঘাড়ে বন্দুক রেখে কেউ পিছন থেকে সেটা চালাচ্ছে।" আদালত আরও উল্লেখ করেছে যে, এইমস হাসপাতাল তৈরির দাবি জানিয়ে অনেক মামলাও হয় হাইকোর্টে।

কল্যাণী এইমসে নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে। সেই অভিযোগ নিয়েও জনস্বার্থ মামলা হয়। গত বছরই তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।


```