Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হঠাৎ সাউথসিটি মলে হইচই, তড়িঘড়ি পৌঁছে গেল বম্ব স্কোয়াড! এমন কী হল

এটাই প্রথম নয়, চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের আগে সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনে কলকাতা মেট্রোরেলে হয়েছিল একপ্রস্ত 'মক ড্রিল'।

হঠাৎ সাউথসিটি মলে হইচই, তড়িঘড়ি পৌঁছে গেল বম্ব স্কোয়াড! এমন কী হল

শেষ আপডেট: 21 February 2025 01:44

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার সাউথ সিটি মলে বৃহস্পতিবার বিকেলে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষ মহড়া চালাল পুলিশ। ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াডসহ বিশাল পুলিশ বাহিনী অংশ নেয় এই মক ড্রিলে। কয়েক ঘণ্টার জন্য শপিং মলটি বন্ধ রাখা হয়। জঙ্গি হামলার মতো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুতি নেয় কলকাতা পুলিশ।

এটাই প্রথম নয়, চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের আগে সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনে কলকাতা মেট্রোরেলে হয়েছিল একপ্রস্ত 'মক ড্রিল'। মেট্রোরেল শহরবাসীর পরিবহণের লাইফলাইন। তাই সেই গণপরিবহণ মাধ্যমকে সুরক্ষিত রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ন্য়াশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজির কমান্ডোরা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে মহড়া দিয়েছিল। 

তার আগে একই অবস্থা দেখা গিয়েছিল ভিক্টোরিয়াতেও। কলকাতার এক ঐতিহাসিক স্থান, ভিক্টোরিয়া মেমোরিয়াল। ২০২৪-এর নভেম্বরে হঠাৎই উত্তেজনায় ভরে উঠেছিল সেই জায়গা। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছিল, সেখানে কোনও জঙ্গি আক্রমণ বা বড়সড় বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। তবে এই সবকিছুর পিছনে ছিল একটি পরিকল্পিত মহড়া, যা সেনা, নেভি, এবং সিআইএসএফ যৌথভাবে আয়োজন করেছিল।


```