Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সিআইডির নোটিসকে চ্যালেঞ্জ, ‘রক্ষাকবচ’ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা

মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

সিআইডির নোটিসকে চ্যালেঞ্জ, ‘রক্ষাকবচ’ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা

কলকাতা হাইকোর্ট ও অর্জুন সিং

শেষ আপডেট: 6 November 2024 11:51

দ্য ওয়াল ব্যুরো: সিআইডির পাঠানো নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা অর্জুন সিং। বুধবার আদালতের দ্বারস্থ হয়ে রক্ষাকবচের আবেদন জানান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী সোমবার মামলার শুনানি হবে।

২০২০ সালে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চার কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। সেই মামলায় ‘সাক্ষী’ হিসাবে জিজ্ঞাসাবাদ করতেই অর্জুনকে ডেকে পাঠায় রাজ্য তদন্তকারী সংস্থা। ১২ নভেম্বর সকাল সাড়ে ১১টায় ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি নেতাকে।

এদিন আদালতের দ্বারস্থ হয়ে অর্জুনের অভিযোগ, মিথ্যা মামলায় তাঁকে হেনস্থা করার জন্য ভবানীভবনে বারবার তলব করছে সিবিআই। সে কারণেই এবার রক্ষাকবচের আর্জি জানিয়েছেন তিনি।

এই প্রথম নয়, আগেও বিজেপি নেতাকে তলব করা হয়েছিল। কিন্তু উপনির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে যাননি তিনি। এবার উপনির্বাচনের প্রচার শেষে ঠিক নৈহাটির উপনির্বাচনের আগের দিন ডাক পড়ল ব্যারাকপুরের অর্জুনের। তিনি পরিষ্কার জানিয়েছিলেন, ‘আমাকে ভয় দেখানোর জন্যই ডেকে পাঠানো হয়েছে, কিন্তু অর্জুন সিং ভয় পায় না।’ 

বিজেপি নেতার সেই ‘গর্জন’ কতখানি প্রাসঙ্গিক তা সময় বলবে। কিন্তু সিবিআই-র ডাক পেয়েই এবার আদালতে রক্ষাকবচের আর্জি জানালেন গেরুয়া শিবিরের এই দাপুটে নেতা।


```