Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ফর্টিস থেকে অ্যাপোলো, জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার কলকাতার বেসরকারি হাসপাতালেও কর্মবিরতি

অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকদের একাংশ পুজোর পর থেকেই কর্মবিরতিতে যাচ্ছেন বলে জানিয়েছেন।

ফর্টিস থেকে অ্যাপোলো, জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার কলকাতার বেসরকারি হাসপাতালেও কর্মবিরতি

ফাইল চিত্র

শেষ আপডেট: 11 October 2024 15:34

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনার প্রতিবাদে ধর্মতলায় 'আমরণ অনশন' করছেন জুনিয়র ডাক্তাররা। আজ শুক্রবার সেই অনশনের সপ্তম দিন। এই অবস্থায় তাঁদের সমর্থনে এবার শহরের এক বেসরকারি হাসপাতালও কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে। অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকদের একাংশ পুজোর পর থেকেই কর্মবিরতিতে যাচ্ছেন বলে জানিয়েছেন। আজ সেই তালিকায় নাম যোগ হল ফর্টিসের।

ধর্মতলায় অনশন চলছে। এদিকে শহর তথা রাজ্যজুড়ে 'অভয়া পরিক্রমা' কর্মসূচি নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে তাঁদের সমর্থনে একে একে গণইস্তফা দিয়েছেন কলকাতা এবং জেলার বিভিন্ন হাসপাতালের একাধিকজন সিনিয়র ডাক্তার। এবার আন্দোলনে সামিল হল অ্যাপোলোর মতো বেসরকারি হাসপাতালও। আগামী ১৪ অক্টোবর অর্থাৎ সোমবার থেকে হাসপাতালের একাধিক চিকিৎসক কর্মবিরতিতে যাচ্ছেন। 

এই সিদ্ধান্ত যারা নিয়েছেন তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, জরুরি পরিষেবা ছাড়া কোনও পরিষেবা তাঁরা আর দেবেন না। যতদিন না পর্যন্ত আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি রাজ্য সরকার মেনে নিচ্ছেন ততদিন এই কর্মবিরতি করবেন তাঁরা। 

এদিকে বুধবারই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডেকেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। আন্দোলনকারীদের ৮ থেকে ১০ জন এই বৈঠকে যোগ দিতে পারেন। স্বাস্থ্যভবনের কনফারেন্স রুমে হতে চলেছে এই বৈঠক। জুনিয়র ডাক্তাররা এই বৈঠক করতে চলেছেন রাজ্যের তৈরি টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে। তার নেতৃত্বে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। 


```