Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টালা থানার অ্যাডিশনাল ওসি-কে এবার তলব করল সিবিআই

সিবিআই আগেই গ্রেফতার করেছে টালা থানার ওসিকে।

টালা থানার অ্যাডিশনাল ওসি-কে এবার তলব করল সিবিআই

টালা থানা - ফাইল ছবি

শেষ আপডেট: 17 September 2024 17:12

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে সিবিআই আগেই গ্রেফতার করেছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। এবার সেই থানারই অ্যাডিশনাল ওসি পল্লব বিশ্বাসকে তলব করল তাঁরা। সূত্রের খবর, আইনজীবীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে গেছেন পল্লব। 

মঙ্গলবারই শিয়ালদহ কোর্টে শুনানি ছিল আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষ, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের। তাঁদের আদালতে নিজে যাওয়ার পর উত্তেজনা সৃষ্টি হয় আদালত চত্বরে। সন্দীপ এবং অভিজিৎকে ঘিরে চলে স্লোগান। প্রিজন ভ্যানে সন্দীপ ঘোষ থাকাকালীন মারা হয় চটি দিয়ে। এদিকে, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতারের পর সিবিআইয়ের দাবি, টালা থানার অধীনেই রয়েছে আরজি কর হাসপাতাল। ঘটনার সময় তিনি টালা থানার ওসি পদে কর্তব্যরত ছিলেন। তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতিটালবাহানার মতো গুরুতর অভিযোগও রয়েছে

অভিজিৎ মন্ডলের স্ত্রী সঙ্গীতা মণ্ডলের আবার দাবি, তাঁর স্বামী নির্দোষ। আরজি করে পড়ুয়া-ডাক্তাকে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তে উনি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। দিনরাত এক করে কাজ করেছেন। টালা থানার ওসির সমর্থনে কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ অফিসাররাও তাঁর বাড়িতে গেছিলেন। 

সোমবারই অভিজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করতে সার্ভে পার্কের দেবযানী এনক্লেভে যান অতিরিক্ত পুলিশ কমিশনার (চতুর্থ) ভি সলোমান নিশা কুমার, ডেপুটি কমিশনার অফ পুলিশ (ইস্ট ডিভিশন) আরিশ বিলাল এবং ডেপুটি কমিশনার (এসএসডি) বিদিশা কলিতা। পরিবারের পাশে থাকার পাশাপাশি অভিজিতের স্ত্রীকে পাশে থাকার আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশ।


```