Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সামান্য কিছু জানতে এসেছিলেন’! আরজি কর তদন্তে সিবিআই তল্লাশির পর বললেন তৃণমূল বিধায়ক

৯ অগস্ট অর্থাৎ ঘটনার দিন তিনি আরজি কর হাসপাতালে গিয়েছিলেন সেকথা স্বীকার করে সুদীপ্ত জানান, ‘ওই দিন আরজি করে গিয়েছিলাম। রাত ১০টা নাগাদ মেডিক্যাল কাউন্সিলের বৈঠক সেরে ফিরে আসি। তবে এমন মর্মান্তিক ঘটনায় আমি স্তম্ভিত, বলার কোনও ভাষা নেই।’

‘সামান্য কিছু জানতে এসেছিলেন’! আরজি কর তদন্তে সিবিআই তল্লাশির পর বললেন তৃণমূল বিধায়ক

সুদীপ্ত রায়

শেষ আপডেট: 12 September 2024 15:37

দ্য ওয়াল ব্যুরো: ‘সামান্য কিছু বিষয় জানতে এসেছিলেন। প্রশ্নের উত্তর পেয়ে চলে গিয়েছেন তদন্তকারীরা।’-- বৃহস্পতিবার সিবিআই হানা প্রসঙ্গে স্পষ্ট জানালেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। 

এদিন বিধায়ক এবং আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের সিঁথির মোড়ের বাড়ি ও তাঁর নার্সিং হোমে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সভাপতি জানান, আমার নার্সিং হোমে বেনিয়ম বা দুর্নীতির কোনও প্রশ্নই নেই। তদন্তে সবরকম সহযোগিতা করতে তিনি প্রস্তুত। 

৯ অগস্ট অর্থাৎ ঘটনার দিন তিনি আরজি কর হাসপাতালে গিয়েছিলেন সেকথা স্বীকার করে সুদীপ্ত জানান, ‘ওই দিন আরজি করে গিয়েছিলাম। রাত ১০টা নাগাদ মেডিক্যাল কাউন্সিলের বৈঠক সেরে ফিরে আসি। তবে এমন মর্মান্তিক ঘটনায় আমি স্তম্ভিত, বলার কোনও ভাষা নেই।’  

এছাড়া সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্নের জবাবে তৃণমূলের ডাক্তার বিধায়ক বলেন, ঘটনার দিন সকালে সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর একাধিকবার ফোনে কথা হয়। কিন্তু শুধুমাত্র ওইদিনের বৈঠকের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

মূলত, সন্দীপের সঙ্গে কথোপকথনের সূত্র ধরেই এদিন সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিং হোমে তল্লাশি চলে। তবে এদিন আরজি কর হাসপাতালের সঙ্গে তাঁর যোগাযোগ যে বহু পুরনো সেকথা মনে করিয়ে সুদীপ্ত বলেন, এমন ঘটনা ভাবা যায় না। আরজি কর হাসপাতালের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের হলেও দুর্নীতির বিষয় একেবারেই মেনে নেওয়া যায় না। 

আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি অভিযোগ করেন, এক প্রভাবশালীর নার্সিংহোমে হাসপাতাল থেকে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করা হত। সেই অভিযোগের ভিত্তিতে এবার সুদীপ্তের নার্সিংহোমে তল্লাশি অভিযান সিবিআই আধিকারিকদের।


```