Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

সিবিআই, ইডি কর্তাদের এজলাসে তলব বিচারপতির, অভিষেকের কোম্পানির সম্পত্তির বিবরণ নিয়ে প্রশ্ন

দ্য ওয়াল ব্যুরো: লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির সিইও এবং ডিরেক্টরদের সম্পত্তির বিবরণ নিয়ে আদালতে জমা দেওয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলল আদালত। সোমবার বিকেলে এবিষয়ে সিবিআই এবং ইডি আধিকারিকদের এজলাসে তলব করেছেন

সিবিআই, ইডি কর্তাদের এজলাসে তলব বিচারপতির, অভিষেকের কোম্পানির সম্পত্তির বিবরণ নিয়ে প্রশ্ন

শেষ আপডেট: 25 September 2023 07:59

দ্য ওয়াল ব্যুরো: লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির সিইও এবং ডিরেক্টরদের সম্পত্তির বিবরণ নিয়ে আদালতে জমা দেওয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলল আদালত। সোমবার বিকেলে এবিষয়ে সিবিআই এবং ইডি আধিকারিকদের এজলাসে তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা।

আদালত সূত্রের খবর, এদিন সকালে ওই মামলার শুনানিতে বিচারপতি বলেন, সংশ্লিষ্ট কোম্পানির সম্পত্তির বিবরণ নিয়ে জমা দেওয়া রিপোর্টে বেশ কিছু সন্দেহ রয়েছে। বিষয়টি  স্পষ্ট করা প্রয়োজন।

এরপরই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সোমবার বিকেল সওয়া চারটেয় এজলাসে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

কুন্তল ঘোষের চিঠির সূত্র ধরে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার। ওই সংস্থার ডিরেক্টর, সিইও সহ সকলের সম্পত্তির খতিয়ান তলব করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ঘটনাচক্রে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও অভিষেক। বৃহস্পতিবার অভিষেক সহ সংস্থার সকলের সম্পত্তির হিসেব আদালতে জমা দিয়েছে ইডি।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জমা দেওয়া ওই রিপোর্টের কিছু অংশের অসঙ্গতি নিয়েই এদিন প্রশ্ন তুলেছেন বিচারপতি।

ইডির জমা দেওয়া রিপোর্টের দিনেই অর্থাৎ গত বৃহস্পতিবার দিল্লিতে একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক (Abhishek Banerjee) অবশ্য দাবি করেছিলেন, “ইডি যেদিন প্রথম তলব করেছিল সেদিনই আমি আমার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ও ব্যাঙ্কের লেনদেনের সব তথ্য দিয়েছিলাম। তারপরও তদন্তের নামে বারে বারে আমাদের হয়রানি করা হচ্ছে।” এখনও পর্যন্ত তিনি পাঁচবার এবং তাঁর স্ত্রী চার বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখোমুখি হয়েছেন বলেও জানান অভিষেক।

আরও পড়ুন: পুলিশের তোলাবাজি নিয়ে এবার সরব আদালত, সিআইডি তদন্তের নির্দেশ বিচারপতির

বিস্তারিত আসছে...


```