Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ, শনিবারই রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ সিবিআইয়ের

পুরসভাগুলির থেকে দ্রুত নিয়োগ সংক্রান্ত তথ্যের কপি চেয়ে পাঠানো হয়েছে।

পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ, শনিবারই রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ সিবিআইয়ের

ফাইল ছবি

শেষ আপডেট: 24 October 2024 11:26

দ্য ওয়াল ব্যুরো: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের স্থায়ী পদে কীভাবে নিয়োগ? রাজ্যের সমস্ত পুরসভাগুলিকে নোটিস পাঠিয়ে দ্রুত জবাব তলব করল সিবিআই। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতি দমন শাখার ডিএসপি মলয় দাস মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যে ইমেল পাঠিয়েছেন বলে খবর।

ইমেলে সিবিআইয়ের তরফে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। ২০১৫ সাল থেকে এখনও পর্যন্ত পুরসভাগুলিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের স্থায়ী পদে যে নিয়োগ হয়েছে, তা কোন পদ্ধতিতে কীভাবে হয়েছে জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি পুরসভাগুলির থেকে দ্রুত নিয়োগ সংক্রান্ত তথ্যের কপি চেয়ে পাঠানো হয়েছে।

অন্যদিকে ২০১৫ সাল থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ঠিক কতজনকে নিয়োগ করা হয়েছে, তাও জানতে চেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আগামী ২৫ অক্টোবরের মধ্যে রাজ্যের প্রায় সমস্ত পুরসভার এগ‌জিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া কেন্দ্রীয় তদন্তকারীদের ধারণা নিয়োগ প্রক্রিয়ায় হাত রয়েছে মেজারস এবিএস ইনফোজন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার। নিয়োগ প্রক্রিয়ায় ওই সংস্থার ভূমিকা কী তাও জানতে চাওয়া হয়েছে বলে খবর। এছাড়া পুরসভাগুলি থেকে এমইডিকে কোনও প্রোপোসড লেটার দেওয়া হয়েছিল কি না? দিলেও এমইডির ভূমিকা কেমন ছিল তাও জানতে চাওয়া হয়েছে

পুরসভাগুলিকে আগামী ২৫ শে অক্টোবর সকাল ১১টার মধ্যে এমইডি দফতরে তথ্যগুলি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রথমে ২২ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলেও পরে সেই সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলকে জিজ্ঞাসাবাদের পর একাধিক তথ্য হাতে আসে কেন্দ্রীয় তদন্তকারী দলের৷ এরপরই পুরসভাগুলিকে নোটিস পাঠিয়ে জবাব তলব করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।


```