Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আরজি কর দুর্নীতি মামলা: আগামীকালই চার্জ গঠনের নির্দেশ আদালতের

অভিযুক্তদের আইনজীবীরা সিবিআই-এর নথি নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন। তবে তা খারিজ করে দিয়েছে আদালত।

আরজি কর দুর্নীতি মামলা: আগামীকালই চার্জ গঠনের নির্দেশ আদালতের

ফাইল ছবি

শেষ আপডেট: 4 February 2025 14:52

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলায় বড় নির্দেশ দিল আলিপুরের সিবিআই-এর বিশেষ আদালত। আগামীকাল অর্থাৎ বুধবারই চার্জ গঠন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের আইনজীবীরা সিবিআই-এর নথি নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন। তবে তা খারিজ করে দিয়েছে আদালত। স্পষ্ট বলা হয়েছে, বুধবারই চার্জ গঠন করতে হবে। 

গত বছরের ৮ আগস্ট গভীর রাতে আরজি করের সেমিনার হলে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। সেই সূত্রেই সামনে আসে হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়। সেই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বিপ্লব সিং, আফসার আলি, সুমন হাজরা, আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই। তবে এই মামলায় ট্রায়ালে দেরি হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। 

উচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল, গত নভেম্বরে চার্জশিট দেওয়ার পরেও ট্রায়ালে দেরি হচ্ছে। বিচারে সিস্টেমেটিক ডিলে করা হচ্ছে বলেও মনে করেছিলেন বিচারপতি। এরপরই মামলার চার্জ গঠন নিয়ে তৎপরতা বাড়ে। সেই প্রেক্ষিতে মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালত নির্দেশ দিয়েছে, বুধবারই কেন্দ্রীয় সংস্থাকে এই মামলায় চার্জ গঠন করতে হবে। 

গত বছরের ২৯ নভেম্বর এই দুর্নীতি মামলায় আলিপুর আদালতে চার্জশিট দাখিল করেছিল সিবিআই। তবে অভিযুক্তদের মধ্যে সন্দীপ ঘোষ রাজ্য সরকারি কর্মচারী হওয়ায়, এক্ষেত্রে তাঁর বিরুদ্ধে চার্জগঠনের জন্য সরকারের অনুমোদন প্রয়োজন। আদালত সূত্রের খবর, এ বিষয়ে রাজ্য প্রয়োজনীয় অনুমতিও দিয়ে দিয়েছিল। অথচ সিবিআই তা আদালতকে জানায়নি বলে অভিযোগ ওঠে। এরপরই কলকাতা হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেছিল।

এদিকে, কেন রাজ্য চার্জ গঠনের অনুমতি দেওয়া সত্ত্বেও আদালতকে তা জানানো হল না, তার কারণ জানতে চেয়ে সিবিআইকে শোকজ করেছিলেন আলিপুর আদালতের বিচারক। পরে সাতদিনের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দেয় আদালত। 


```