Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

নির্যাতিতার গালে কামড়ের দাগ কার! নিশ্চিত হতে 'টিথ ইম্প্রেশন' সংগ্রহ করা হল সঞ্জয়ের

প্রেসিডেন্সি জেলে গিয়ে আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইয়ের লালারসের নমুনা সংগ্রহ করলেন সিবিআইয়ের গোয়েন্দারা।

নির্যাতিতার গালে কামড়ের দাগ কার! নিশ্চিত হতে 'টিথ ইম্প্রেশন' সংগ্রহ করা হল সঞ্জয়ের

শেষ আপডেট: 12 September 2024 13:24

দ্য় ওয়াল ব্যুরো: প্রেসিডেন্সি জেলে গিয়ে আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইয়ের লালারসের নমুনা সংগ্রহ করলেন সিবিআইয়ের গোয়েন্দারা। সংগ্রহ করা হল অভিযুক্তের টিথ ইম্প্রেশনও। এই নমুনা পাঠানো হচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে। বৃহস্পতিবার সকালে সিবিআইয়ের গোয়েন্দারা প্রেসিডেন্সি জেলে যান। প্রায় দু'ঘণ্টা ধরে নমুনা সংগ্রহ করেন তাঁরা। 

ধৃত সিভিক ভলান্টিয়ারের লালারসের নমুনা সংগ্রহ করতে চেয়ে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছিল তদন্তকারী সংস্থা। আদালতের তরফে সিবিআইকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়। তারপরেই বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে অভিযুক্তের লালারসের নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা। 

৯ অগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সেই রাতেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতার দেহ ময়নাতদন্তে পাঠানোর আগেই তাঁর ডানদিকের চোয়ালে কালশিটের দাগ মিলেছিল। ময়নাতদন্তের রিপোর্টে বাইট মার্ক হিসাবে দেখানো হয় আঘাতের এই চিহ্নকে। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরাও জানিয়েছিলেন ওই কামড়ের দাগ সঞ্জয়ের। কিন্তু সেই রিপোর্টে খুশি হতে পারেনি সিবিআই। এটি যে সঞ্জয়েরই কামড়ের দাগ তা আরও একবার নিশ্চিত হতে চাইছেন সিবিআইয়ের গোয়েন্দারা। তাই এদিন পুনরায় অভিযুক্তের লালারস ও  টিথ ইম্প্রেশন পাঠানো হল সিএফএসএল টেস্টের জন্য।

জেলসূত্রে খবর প্রেসিডেন্সি সংশোধনাগারে এসে এদিন অভিযুক্তের লালারসের নমুনা ও দাঁতের গঠনের ছবি সংগ্রহ করেন গোয়েন্দারা। নরম একটি বস্তুতে কখনও আস্তে, কখনও জোরে নানাভাবে কামড় দিতে বলা হয় অভিযুক্তকে। ঘটনাস্থলে অন্য আর কেউ উপস্থিত ছিল কিনা সেটাই এই নমুনা আরও একবার পাঠিয়ে নিশ্চিত হতে চাইছেন গোয়েন্দারা। এইএমসে যে ডিএনএর নমুনা পাঠানো হয়েছিল তাতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়র ছাড়া দ্বিতীয় কোনও ব্যক্তির অস্তিত্বের কথা জানা যায়নি।


```