Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মহুয়া মৈত্রর কলকাতার বাড়িতে সিবিআই! প্রশ্ন ঘুষ কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় সংস্থা

প্রশ্ন ঘুষ কাণ্ডের অভিযোগে কৃষ্ণনগরের বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে গত ১৯ মার্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। 

মহুয়া মৈত্রর কলকাতার বাড়িতে সিবিআই! প্রশ্ন ঘুষ কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় সংস্থা

শেষ আপডেট: 23 March 2024 11:27

দ্য ওয়াল ব্যুরো:  প্রশ্ন ঘুষ কাণ্ডের অভিযোগে কৃষ্ণনগরের বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে গত ১৯ মার্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল।  লোকপালের সেই নির্দেশ মেনে মহুয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার এফআইআর দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার মহুয়ার কলকাতার বাড়িতে পৌঁছে গেল সিবিআই।

সূত্রের খবর, সিবিআইয়ের একটি দল শনিবার সকালে আলিপুরে ‘রত্নাবলী’ নামে একটি আবাসনে যায়। ওই আবাসনের ন’তলার একটি ফ্ল্যাটে থাকেন মহুয়ার বাবা দ্বীপেন্দ্রলাল মৈত্র। সেখানেই কেন্দ্রীয় তদন্তকারীদের একটি দল গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে এব্যাপারে মহুয়ার কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে। 

অন্না হজারের আন্দোলনের প্রেক্ষিতে প্রশাসনে দুর্নীতি বন্ধ করতে ২০১৩ সালে লোকপাল বিল পাশ হয়েছিল সংসদে। সাংসদদের বিরুদ্ধে তদন্তের অধিকারও রয়েছে লোকপালের। বর্তমানে লোকপালের চেয়ারম্যান হলেন বিচারপতি প্রদীপ কুমার মহান্তি।

 মহুয়ার বিরুদ্ধে নিশিকান্ত দুবের অভিযোগ ছিল সুনির্দিষ্ট। এক, শিল্পপতির থেকে টাকা ও দামি উপহার নিয়ে তাঁর ব্যবসায়িক স্বার্থরক্ষায় সংসদে প্রশ্ন করেছিলেন মহুয়া মৈত্র। দুই, ওই শিল্পপতিকে সংসদের ওয়েবসাইটের লগ-ইন পাসওয়ার্ড শেয়ার করেছিলেন মহুয়া।  

 

এ ব্যাপারে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছেও অভিযোগ করেছিলেন নিশিকান্ত। তাঁর সেই অভিযোগের ভিত্তিতে লোকসভার এথিক্স কমিটিও এ ব্যাপারে তদন্ত করছে। কমিটি নিশিকান্তকে জিজ্ঞাসাবাদ করেছে। মহুয়াকেও ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে মহুয়া অভিযোগ করেছিলেন যে তাঁকে নোংরা প্রশ্ন করা হচ্ছিল। তাই তিনি কমিটির বৈঠক থেকে বেরিয়ে আসেন। এরপরই সংসদ পদ থেকে মহুয়াকে বহিষ্কার করছিল এথিক্স কমিটি।

এরপরই তদন্তে নামে লোকপাল। সম্প্রতি সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে লোকপাল জানিয়েছিল, “আমরা সিবিআই কে নির্দেশ দিচ্ছি, ধারা ২০(৩)(এ) এর অধীনে করা অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত  শুরু করতে।" আগামী ৬ মাসের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে লোকপাল। 


```