Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মামলায় বড় ঘোষণা হাইকোর্টের, জরিমানা হল একাধিক স্কুলের

যারা অ্যাডমিট পায়নি তাদের জন্য আবেদন করবে স্কুল কর্তৃপক্ষ। এনরোলমেন্ট হলে রবিবার বোর্ডের অফিসে যেতে হবে তাদের৷ সেখান থেকে মিলবে অ্যাডমিট।

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মামলায় বড় ঘোষণা হাইকোর্টের, জরিমানা হল একাধিক স্কুলের

ফাইল ছবি

শেষ আপডেট: 6 February 2025 15:34

দ্য ওয়াল ব্যুরো: আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। হাতে বাকি মাত্র চার দিন। রাজ্যের বহু স্কুলের ছাত্রছাত্রীরা এখনও হাতে পায়নি অ্যাডমিট কার্ড। সেই সকল ছাত্র-ছাত্রীদের আজ সন্ধ্যে ৬টার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিটের ব্যবস্থা করার নির্দেশ দিল হাইকোর্ট। আজ সন্ধে ৬টার থেকে মধ্যশিক্ষা পর্ষদ তাদের পোর্টাল খুলে দেবে।
সেখানে আবেদন জানাতে পারবে স্কুলগুলি। 

যারা অ্যাডমিট পায়নি তাদের জন্য আবেদন করবে স্কুল কর্তৃপক্ষ। এনরোলমেন্ট হলে রবিবার বোর্ডের অফিসে যেতে হবে তাদের৷ সেখান থেকে মিলবে অ্যাডমিট। আজই বোর্ড এই সংক্রান্ত পাবলিক নোটিশ দেবে তাদের ওয়েবসাইটে। স্কুলের ভুলে ছাত্ররা অ্যাডমিট পায়নি, বোর্ডের এক্ষেত্রে কোনও দোষ নেই। তাই স্কুলগুলিকে দশ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদে আজ অভিভাবকদের ভুল সংশোধনে সাহায্য করবে স্কুল।

বারাকপুর নোনা চন্দন পুকুর হাই স্কুলের ছাত্র অ্যাডমিট না পেয়ে কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে মামলা করেন। পশ্চিমবঙ্গের একাধিক স্কুলে একই ঘটনা হয়েছে, সেই নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। বারাকপুর স্কুলের ওই মামলায় স্কুলকে ভর্ৎসনা করে আদালত।

পাশাপাশি আজ বিকেল ৪টের মধ্যে ছাত্র-ছাত্রী মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশনের কাছে গিয়ে অফ লাইন ভুল সংশোধন করার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু।


```