Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একসঙ্গে তিনটি গাড়ির সংঘর্ষ, সাতসকালে ইএম বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা

মঙ্গলবার সকালে অভিষিক্তা মোড়ে একটি অটোকে ধাক্কা মারে আনোয়ার শাহ রোড থেকে আসা একটি অ্যাপ ক্যাব।

একসঙ্গে তিনটি গাড়ির সংঘর্ষ, সাতসকালে ইএম বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা

ফাইল ছবি

শেষ আপডেট: 1 April 2025 12:41

দ্য ওয়াল ব্যুরো: ফের শহর কলকাতায় (Kolkata) ভয়াবহ পথ দুর্ঘটনা (Accident)। একটি-দুটি নয়, একসঙ্গে তিনটি গাড়ির সংঘর্ষ। ঘটনাস্থল ইএম বাইপাসের (EM Bypass) অভিষিক্তা মোড়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে এক বৃদ্ধ (৭০) এবং এক অটো চালক। তাঁরা বর্তমানে নিকটবর্তী এক হাসপাতালে চিকিৎসাধীন। 

মঙ্গলবার সকালে অভিষিক্তা মোড়ে একটি অটোকে ধাক্কা মারে আনোয়ার শাহ রোড থেকে আসা একটি অ্যাপ ক্যাব। সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোটি আবার সজোরে ধাক্কা মারে পাশের একটি গাড়িকে। স্বাভাবিকভাবেই ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। অটোর মধ্যে থাকা ওই বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

কীভাবে হল এই দুর্ঘটনা? পুলিশ সূত্রে খবর, ভুল রাস্তায় ঢুকে পড়েছিল ওই অ্যাপ ক্যাব। চালক মদ্যপ ছিল বলেই অনুমান করা হচ্ছে। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে ধাক্কা মারে গাড়িটি। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর নেই। তবে বৃদ্ধের মতো অটোচালকের অবস্থাও খুব একটা ভাল নয় বলে হাসপাতাল সূত্রের খবর। গাড়ি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। 

ইএম বাইপাসে দুর্ঘটনার হার নেহাত কম নয়। দিনদিন তার পরিমাণ যে বেড়ে চলেছে এটাও সত্য়ি। এই পরিস্থিতির বদল ঘটাতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারও। তবে, দুর্ঘটনার সংখ্যা যেন কমানো যাচ্ছে না। তবে প্রশাসন ইতিমধ্যে দুর্ঘটনাপ্রবণ অঞ্চলগুলি চিহ্নিত করে বিজ্ঞানসম্মত উপায়ে গতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। খড়্গপুর আইআইটি-র সহায়তায় গাড়ির গতি নিয়ন্ত্রণের পাইলট প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। 


```