Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

আঁধারে ঢাকল হাইকোর্ট! মোবাইল ফোনের আলো জ্বেলে রায় লিখলেন বিচারপতি

অন্ধকারে ডুবে গেল সমগ্র হাইকোর্ট।

আঁধারে ঢাকল হাইকোর্ট! মোবাইল ফোনের আলো জ্বেলে রায় লিখলেন বিচারপতি

ফাইল ছবি।

শেষ আপডেট: 2 April 2025 16:23

দ্য ওয়াল ব্যুরো: ঘড়ির কাঁটায় ১২টা ৪৯ মিনিট ৩৪ সেকেন্ড। আচমকা আঁধারে ঢাকল এজলাস। থমকে গেল বিচারপ্রক্রিয়া। বুধবার, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ঘটনা। 

শুধু এক বা দুটি এজলাস নয়, অন্ধকারে ডুবে যায় সমগ্র হাইকোর্ট। বন্ধ হয়ে যায় একাধিক লিফট, এক্সেলেটর। মাঝপথে এভাবে লিফট বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েন আইনজীবী ও মামলাকারীরা। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, হঠাৎই লোডশেডিংয়ের জেরে হাইকোর্টের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তারই জেরে এই বিপত্তি।

আদালত সূত্রের খবর, সেই সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মিথিলাসে চলছিল একটি মামলা। আচমকা লোডশেডিং এ পুরো ঘর অন্ধকার হয়ে যায়। সঙ্গে সঙ্গে উপস্থিত বুদ্ধি কাজে লাগান এজলাসে হাজির থাকা আইনজীবীরা।

প্রায় ৫০ জন আইনজীবীর মোবাইল ফোনের আলোতে ঝলমল করে ওঠে আদালত কক্ষ। মোবাইল ফোনের সেই আলোতে মামলার রায় লিখলেন বিচারপতি। 

কয়েক মাস আগেও একবার লোডশেডিং এর ঘটনা ঘটেছিল কলকাতা হাইকোর্টে। তবে সেবারে নির্দিষ্ট একটি অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল। এবারে সমগ্র আদালত চত্বরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যা এক কথায় নজির বিহীন।

মার্চের শুরু থেকেই এবারে তীব্র তাপদাহ রয়েছে। তারই জেরে উত্তরোত্তর বাড়ছে বিদ্যুতের চাহিদা। বিশেষজ্ঞদের অনেকের মতে সে কারণেই আচমকা, কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। তারই প্রভাব পড়েছে কলকাতা হাইকোর্টেও।


```