Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাজ্যের আপত্তি গ্রাহ্য হল না! ভোটার তালিকা ইস্যুতে বিজেপিকে মিছিলের অনুমতি হাইকোর্টের

কলেজ স্কোয়ার থেকে রাজ্য নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত মিছিল করতে চেয়েছিল বিজেপি।

রাজ্যের আপত্তি গ্রাহ্য হল না! ভোটার তালিকা ইস্যুতে বিজেপিকে মিছিলের অনুমতি হাইকোর্টের

ফাইল ছবি

শেষ আপডেট: 2 April 2025 14:36

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা (Voter List) থেকে হিন্দুদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি (BJP)। তারই প্রতিবাদের মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল বিজেপি। আদালত এই মিছিলের অনুমতি দিয়েছে। তবে শর্তও রাখা হয়েছে। পছন্দের রুট পাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

কলেজ স্কোয়ার থেকে রাজ্য নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত মিছিল করতে চেয়েছিল বিজেপি। তবে হাইকোর্টের নির্দেশ, বিকেল ৪টেয় মিছিল শুরু করে সন্ধে ৬টায় শেষ করতে হবে। আর মিছিল মুরলিধর লেন থেকে শুরু করে ওয়াই চ্যানেল পর্যন্ত করতে হবে। মিছিলে হাজারের বেশি লোক রাখা যাবে না। এদিকে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিতে চান বিজেপির নেতারা। সেক্ষেত্রে অফিসে তাঁরা মাত্র ১০ জন প্রতিনিধি যেতে পারবেন বলে জানিয়েছে আদালত। 

বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল, পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি। তাই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছে। এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, বিকেল ৪টের পর মিছিল করলে পুলিশের সমস্যা কোথায়? পুলিশ জানায়, সাধারণ মানুষের হয়রানি হবে এবং ট্রাফিক সমস্যাও হতে পারে। রাজ্যের বক্তব্য ছিল, বোর্ডের পরীক্ষা রয়েছে। তাই বিকেল ৫টার পর মিছিল করা যেতে পারে। কিন্ত ওই সময় হাওড়ার দিকে যাওযার সময় সমস্যা হবে।

যদিও রাজ্য বা পুলিশের যুক্তি মানতে চায়নি আদালত। বিজেপির পক্ষেই রায় দিয়েছেন বিচারপতি। তবে এও জানিয়েছেন, ট্রাফিক সমস্যা যাতে না হয় তা নিশ্চিত করতে হবে। শব্দ দূষণ মেনে মাইক্রোফোন ব্যবহার করতে হবে মিছিলে সামিল সকলকে।  


```