Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়ায় শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলে অনুমতি হাইকোর্টের, উঠল দুর্গাপুজো প্রসঙ্গ

কোনও সংগঠনই নির্ধারিত ৫০০ জনের বেশি সদস্য আনতে পারবে না। দু'টি সংগঠনকে তাদের ৫০০ জনের পরিচয় পত্র ডিসি সেন্ট্রাল ডিভিশন হাওড়ার কাছে জমা দিতে হবে।

হাওড়ায় শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলে অনুমতি হাইকোর্টের, উঠল দুর্গাপুজো প্রসঙ্গ

কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)

শেষ আপডেট: 4 April 2025 15:46

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ায় রামনবমীর মিছিল নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার শর্তসাপেক্ষে মিছিলের অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ধাতব অস্ত্র বহন করা যাবে না। তবে পিভিসি দিয়ে তৈরি ধর্মীয় প্রতীক সঙ্গে রাখা যাবে। আদালতের নির্দেশ অনুযায়ী, দুই সংগঠন— অঞ্জনী পুত্র সেনা ও বিশ্ব হিন্দু পরিষদ— ৫০০ জন করে মোট ১০০০ জন নিয়ে মিছিল করতে পারবে।

অঞ্জনী পুত্র সেনার মিছিল সকাল সাড়ে ৮ থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। মিছিল শুরু হবে নরসিংহ মন্দির থেকে, জিটি রোড হয়ে শেষ হবে হাওড়া ময়দানে। বিশ্ব হিন্দু পরিষদের মিছিল হবে বিকেল ৩টে থেকে ৬টা পর্যন্ত। শুরু হবে বিই কলেজ গেট নং ১ থেকে, শেষ হবে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত। মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকের কাছে অবশ্যই পরিচয়পত্র থাকতে হবে। এছাড়া, কোনও সংগঠনই নির্ধারিত ৫০০ জনের বেশি সদস্য আনতে পারবে না। দু'টি সংগঠনকে তাদের ৫০০ জনের পরিচয় পত্র ডিসি সেন্ট্রাল ডিভিশন হাওড়ার কাছে জমা দিতে হবে। মিছিলের বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে আগামী সপ্তাহে বুধবার।

মিছিল নিয়ে আদালতে শুনানির সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট করে বলেন, 'আমি যদি থামাই, তবে সবাইকে থামাব। শুধু রাজনৈতিক দল নয়।' একইসঙ্গে তিনি জানান, আগে পুলিশি তদন্ত দেখার পরেই তিনি সিবিআই তদন্তের অনুমতি দেন।

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। বলেন, 'এর আগে বাঁকুড়ায় অনুমতি দিয়েছিলাম, কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ ছিল। কেন্দ্রীয় বাহিনীর অনুমতি দেব না। পুলিশের যথেষ্ট ক্ষমতা আছে, তবে তা কার্যকর করার ক্ষেত্রে বড় ফারাক রয়ে যায়।' তবে তিনি স্বীকার করেন, ২০২২ সালের পর থেকে হিংসার পরিমাণ অনেকটাই কমেছে এবং আশা করা যায়, পরিস্থিতি আরও ভাল হবে আগামীদিনে। রামনবমীর মিছিলের অনুমতি প্রসঙ্গে দুর্গাপুজোর প্রসঙ্গ টেনে বিচারপতি বলেন, 'দুর্গাপুজোয় কোথাও সমস্যা হলে কি দুর্গাপুজোই বন্ধ করে দেওয়া হবে?'

হাওড়ায় নির্দিষ্ট রুটে মিছিলের অনুমতি নিয়ে বিতর্ক তৈরি হয়। রাজ্যের পক্ষ থেকে মিছিলের রুট পরিবর্তন করা হলে, অঞ্জনী পুত্র সেনা ও বিশ্ব হিন্দু পরিষদ আগের রুটেই মিছিল করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়। স্থানীয় বাসিন্দারাও মিছিল সংক্রান্ত উত্তেজনা নিয়ে হাইকোর্টে অভিযোগ জানান। তাঁদের হয়ে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় সওয়াল করেন। তিনি আদালতকে জানান, ক্রমাগত উত্তেজনার কারণে হাওড়ার সাধারণ বাসিন্দারা চাপে পড়েছেন, দ্রুত সমাধানের দাবিও করেন।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, ওই এলাকায় প্রায় প্রতিদিন গন্ডগোল হয় কি না। উত্তরে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় রাজ্যের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে বলেন, 'রাজ্য চাইলে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। কোন রাজনৈতিক দলের নেতারা মিছিলে অংশ নেবেন, সেটাও রাজ্য ঠিক করতে পারে।'

এরপর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মিছিলের রুট অপরিবর্তিত রেখে একদলকে সকালে, অন্যদলকে বিকালে মিছিলের অনুমতির পক্ষে সওয়াল করেন। শেষ পর্যন্ত আদালত সেই প্রস্তাবেই সম্মতি দেয়।


```