Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটে সম্পাদক-সহ পাঁচটি পদে জয় বিজেপির

 এর আগে বারের সাধারণ সম্পাদক পদ ছিল তৃণমূলের দখলে। শুক্রবার বারের মোট ১৫টি পদে নির্বাচন হয়। সূত্রের খবর, ১০টি পদে তৃণমূল জিতলেও সাধারণ সম্পাদক-সহ একাধিক গুরুত্বপদে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা।

 কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটে সম্পাদক-সহ পাঁচটি পদে জয় বিজেপির

শেষ আপডেট: 17 February 2024 07:17


দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটে সাধারণ সম্পাদক-সহ পাঁচটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হলেন বিজেপির প্রার্থীরা। 

 এর আগে বারের সাধারণ সম্পাদক পদ ছিল তৃণমূলের দখলে। শুক্রবার বারের মোট ১৫টি পদে নির্বাচন হয়। সূত্রের খবর, ১০টি পদে তৃণমূল জিতলেও সাধারণ সম্পাদক-সহ একাধিক গুরুত্বপদে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা।

এতদিন সাধারণ সম্পাদকের পদে ছিলেন তৃণমূলের বিশ্বব্রত বসুমল্লিক। শুক্রবারের ভোটে ওই পদে জয়ী হলেন বিজেপির শঙ্করপ্রসাদ দলপতি। সহ-সম্পাদক পদও বিজেপির দখলে। জয়ী হয়েছেন ফাল্গুনী বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিজেপির জয়ী তিন প্রার্থী হলেন সহ-সভাপতি কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং কমিটির সদস্য সারদা শা ও ঐশ্বর্য রাজ্যশ্রী।

তৃণমূল কংগ্রেসের হাতে সভাপতির পদ থাকলেও অন্যতম গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদকের পদ হারিয়েছেন তাঁরা। যো নিয়ে শোরগোল হাইকোর্ট পাড়ায়। বিজেপির দাবি, এই জয় ঐতিহাসিক। 


```