Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোভিড পরিস্থিতিতে যৌনকর্মীদের সমস্যা জানতে স্বেচ্ছাসেবক নিয়োগ আদালতের

দ্য ওয়াল ব্যুরো:‌ কোভিড পরিস্থিতিতে (covid-19) যৌনকর্মীরা (sex workers) কেমন আছেন জানতে স্বেচ্ছাসেবক (volunteers) নিয়োগের কথা বলল কলকাতা হাইকোর্ট (kolkata high court)। যৌনকর্মী এবং তাঁদের পরিবারের লোকজন কী কী সমস্যার (issues) মধ্যে রয়েছেন,

কোভিড পরিস্থিতিতে যৌনকর্মীদের সমস্যা জানতে স্বেচ্ছাসেবক নিয়োগ আদালতের

শেষ আপডেট: 26 September 2021 10:49

দ্য ওয়াল ব্যুরো:‌ কোভিড পরিস্থিতিতে (covid-19) যৌনকর্মীরা (sex workers) কেমন আছেন জানতে স্বেচ্ছাসেবক (volunteers) নিয়োগের কথা বলল কলকাতা হাইকোর্ট (kolkata high court)। যৌনকর্মী এবং তাঁদের পরিবারের লোকজন কী কী সমস্যার (issues) মধ্যে রয়েছেন, তা খতিয়ে দেখার জন্যই স্বেচ্ছাসেবক নিয়োগের কথা জানিয়েছে আদালত। আদালতের নির্দেশ, ‘‌স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি’‌ এলাকা ভিত্তিক স্বেচ্ছাসেবক নিয়োগ করবে। ওই স্বেচ্ছাসেবকরা যৌনকর্মীদের সমস্যার কথা জেনে আদালতে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন। করোনা অতিমারির কারণে যৌনকর্মীদের দীর্ঘদিন ধরেই আয়ের পথ বন্ধ। অথচ ঘরভাড়া দিতে হচ্ছে। আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন বেশিরভাগ যৌনকর্মীই।  তাদের অসুবিধা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি। তাঁর আর্জি, যৌনকর্মীদের আর্থিক সহায়তা, খাদ্য ও তাঁদের সন্তানদের পড়াশোনার ভার বহন করুক সরকার। দুর্বার–এর জনসংযোগ আধিকারিক মহাশ্বেতা মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা আগেই রাজ্য সরকারকে যৌনকর্মীদের সমস্যার কথা জানিয়েছিলেন। সরকার রেশনের ব্যবস্থা করেছে। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও সাহায্যের জন্য এগিয়ে এসেছে। হাইকোর্ট রিপোর্ট পেয়ে যৌনকর্মীদের জন্য কী ব্যবস্থার কথা বলে, সেটাই দেখার।    

```