Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবান্নের কাছে ঐক্যমঞ্চের ধর্নায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট, বেঁধে দেওয়া হল শর্তও

মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্ত দিয়ে এও জানিয়ে দেন, মন্দিরতলা বাসস্ট্যান্ডের সামনের ওই ধর্না সমাবেশে ৩০০ জনের বেশি অংশগ্রহণ করতে পারবেন না।

নবান্নের কাছে ঐক্যমঞ্চের ধর্নায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট, বেঁধে দেওয়া হল শর্তও

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 21 January 2025 15:31

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৩ জানুয়ারি গ্রুপ ডি ঐক্যমঞ্চের ধর্নার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্ত দিয়ে এও জানিয়ে দেন, মন্দিরতলা বাসস্ট্যান্ডের সামনের ওই ধর্না সমাবেশে ৩০০ জনের বেশি অংশগ্রহণ করতে পারবেন না।

আদালতের নির্দেশে নিজেদের দাবি নিয়ে মুখ্যসচিবের সঙ্গে দেখা করেও কাজ না হওয়ায় নবান্নের সামনে ধর্নায় বসার সিদ্ধান্ত নেয় গ্রুপ ডি ঐক্য মঞ্চের সদস্যরা। ২৩ ও ২৪ জানুয়ারি নবান্ন বাস স্ট্যান্ডে পুলিশ তাদের ধর্নার অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় মঞ্চ।

মঞ্চের তরফে মামলা দায়ের করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি। সেই মামলার শুনানিতেই আজ ঐক্যমঞ্চকে ধর্নায় বসার অনুমতি দিল উচ্চ আদালত। বিচারপতি ঘোষ জানান, সমাবেশে ৩০০ জনের বেশি থাকতে পারবেন না। 

দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই চলছে। ৩৯ শতাংশ বকেয়া ডিএ ও সরকারি বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে নিয়োগের দাবিতে সোচ্চার হয়েছে তারা। বকেয়া ডিএ ও শূন্যপদে নিয়োগের দাবিকে সামনে রেখে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছিল ঐক্যমঞ্চ। 

২০১৭ সালের রাজ্য গ্রুপ ডি ওয়েটিং কর্মপ্রার্থীরা দীর্ঘদিন ধরে নিয়োগের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। প্রাপ্য দাবি আদায়ের জন্যই নবান্নের সামনে ধর্নায় বসার সিদ্ধান্ত নেয় তারা। 


```