Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পার্কিং নিয়ে ঝামেলা, বিজয়গড়ে অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে খুনের অভিযোগ

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওই ক্যাব চালককে মারধর করে কয়েকজন যুবক। তারপরই তাঁকে হাসাপাতালে ভর্তি করা হলে শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়েছে।

পার্কিং নিয়ে ঝামেলা, বিজয়গড়ে অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে খুনের অভিযোগ

এই গাড়ির চালক নিহত

শেষ আপডেট: 8 March 2025 13:50

দ্য ওয়াল ব্যুরো: গাড়ি পার্কিং নিয়ে ঝামেলার জেরে মৃত্যু অ্যাপ ক্যাব চালকের (App Cab Driver)। খাস কলকাতায় (Kolkata) এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বিজয়গড়ে (Bijoygarh) এই ঘটনা ঘটেছে।

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওই ক্যাব চালককে মারধর করে কয়েকজন যুবক। তারপরই তাঁকে হাসাপাতালে ভর্তি করা হলে শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়েছে। চালকের পরিবার খুনের অভিযোগ করলেও এখনও গ্রেফতারি শূন্য এই ঘটনায়। তাতে ক্ষোভ বাড়ছে পরিবারের।

গত বুধবার বিজয়গড় এলাকায় লালকার মাঠে গাড়ি পার্কিং নিয়ে ওই ক্যাব চালকের সঙ্গে বচসা হয়েছিল কয়েকজন যুবকের। গাড়ি পার্কিংয়ের সময়ে তাঁদের স্কুটিতে ধাক্কা লাগার কারণেই ঝামেলা হয়। সেই সময়ে শুধু বচসা হলেও অভিযোগ, পরে জয়ন্ত সেন নামের ওই ক্যাব চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ওই যুবকরা। তারপরই তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাতেই গুরুতর জখম হন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে যাদবপুরের কেপিসি হাসপাতালে ভর্তি করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। 

গত দুদিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন ওই ক্য়াব চালক। অবশেষে শনিবার ভোরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের তরফ থেকে ইতিমধ্যে এই ঘটনায় ৫ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে যাদবপুর থানায়। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলাও রুজু করেছে পুলিশ। কিন্তু এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। 


```