Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাতের কলকাতায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা! নেপথ্যে কি ব্যবসায়িক শত্রুতা?

স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। তাঁরা বলছেন, শনিবার রাতে যেভাবে ব্যবসায়ীকে গুলি করা হল, তারপরে তো রাস্তা দিয়ে হাঁটাচলা করাও যথেষ্ট ঝুঁকির।

রাতের কলকাতায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা! নেপথ্যে কি ব্যবসায়িক শত্রুতা?

ফাইল ছবি।

শেষ আপডেট: 1 September 2024 08:11

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে নিউটাউনে ইকো পার্কের সামনে ব্যবসায়ীকে গুলি করে হত্যার নেপথ্যে ব্যবসায়িক রেষারেষি থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজে নেমেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যবসায়ীর নাম নাসিমুদ্দিন খান। বাড়ি ভাঙড়ে। ইটের ব্যবসায়ী নাসিমুদ্দিন শনিবার রাতে ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখনই তাঁর উপর দুষ্কৃতী হামলা হয়।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, উল্টো দিক থেকে বাইকে করে দুই দুষ্কৃতী এসে নাসিমুদ্দিনের উপর গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিহত ব্যবসায়ীর পরিজনদের সঙ্গে কথা বলে পুলিশ জানার চেষ্টা করছে, সম্প্রতি ব্যবসায়িক কোনও গোলমালে নাসিমুদ্দিন জড়িয়েছিলেন কিনা। কেউ কাউকে অতীতে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল কিনা, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

তবে এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। বাসিন্দারা বলছেন, শনিবার রাতে যেভাবে ব্যবসায়ীকে গুলি করা হল, তারপরে তো রাস্তা দিয়ে হাঁটাচলা করাও যথেষ্ট ঝুঁকির। কারণ, রাতের দিকে ইকো পার্কের ওই এলাকায় এমনিতেই লোকজন কম থাকেন। জায়গাটিও খুব সুরক্ষিত নয় বলে দাবি। ফলে শনিবারের রাতের ঘটনার পর কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। 

স্থানীয়রা জানিয়েছেন, বাইকে করে এসে দুজন দুষ্কৃতী ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায়। তখন সে ইকো পার্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। গুলির শব্দ শুনে স্থানীয়রাই ছুটে আসে ঘটনাস্থলে। লোকজনের ভিড় দেখে চম্পট দেয় আততায়ীরা। এরপর আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রাই। 

প্রসঙ্গত, আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদে মুখর শহর তথা রাজ্য। রাতের কলকাতা কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। এর মধ্যেই আবার গুলি চলার ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে, এত বেআইনি অস্ত্র শহরে ঢুকছে কীভাবে?


```