Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রবীন্দ্র সদনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা বাসের, শেষে উঠে গেল ফুটপাথে

যাত্রীবাহী বাস পরপর গাড়িতে ধাক্কা মেরে ফুটপাতের রেলিংয়ে ধাক্কা মারে। এই ঘটনায় অনেক যাত্রী আহত হয়েছে।

রবীন্দ্র সদনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা বাসের, শেষে উঠে গেল ফুটপাথে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 February 2025 12:46

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বিদ্যাসাগর সেতু লাগোয়া রবীন্দ্র সদনের কাছে। একটি যাত্রীবাহী বাস পরপর একাধিক গাড়িতে ধাক্কা মারে। অনুমান, কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বাসটি। তাতেই ঘটে এই দুর্ঘটনা।  

যাত্রীবাহী বাস পরপর গাড়িতে ধাক্কা মেরে ফুটপাতের রেলিংয়ে ধাক্কা মারে। এই ঘটনায় অনেক যাত্রী আহত হয়েছে। এই ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটির গতি অনেক বেশি ছিল। তার কারণেই বিপত্তি ঘটেছে।

সূত্রের খবর, ধুলাগড় থেকে নিউটাউন যাচ্ছিল বাসটি। রবীন্দ্রসদনের কাছে ব্রিজ থেকে নামার পরই রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে। কয়েকটি প্রাইভেট কার এবং একটি ম্যাটাডোর ক্ষতিগ্রস্ত হয়েছে বাসের ধাক্কায়। এই ঘটনার পর ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। 

পুলিশ ইতিমধ্যে বাসচালক এবং কন্ডাক্টরকে আটক করেছে। বেপরোয়া গতিতে বাস চালানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। তবে বাসে ব্রেকের কোনও সমস্যা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে স্বস্তির ব্যাপার বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। যে জায়গায় এমন ঘটনা ঘটেছে সেখানে অনেক মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারত। 


```