Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সীমান্তের বাসিন্দাদের সতর্ক করল বিএসএফ, বাড়ল কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা

বাংলাদেশ থেকে কাউকে ঢুকতে দেখলেই খবর দেবেন, অশান্ত বাংলাদেশ নিয়ে এবার সীমান্ত এলাকায় বাসিন্দাদের সতর্ক করল বিএসএফ। কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে বাড়ল নিরাপত্তা।

সীমান্তের বাসিন্দাদের সতর্ক করল বিএসএফ, বাড়ল কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা

ফাইল ছবি

শেষ আপডেট: 6 August 2024 20:33

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবেশী রাষ্ট্রে চলছে টালমাটাল অবস্থা। খুন ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেই চলেছে। পরিস্থিতি বিবেচনা করে সোমবার থেকে বাংলাদেশ সীমান্তে হাই–অ্যালার্ট জারি করেছে বিএসএফ। বাংলাদেশ থেকে কাউকে ঢুকতে দেখলেই খবর দেবেন, অশান্ত বাংলাদেশ নিয়ে এবার সীমান্ত এলাকায় বাসিন্দাদের সতর্ক করল বিএসএফ।

মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বাগদার উত্তরপাড়া এবং মুস্তাফাপুরে সীমান্তের পাশে থাকা গ্রামের বাসিন্দাদের সঙ্গে বৈঠক করেন বিএসএফের আধিকারিকরা। এদিন সীমা সুরক্ষা বল (বিএসএফ)-এর ডিজি দলজিৎ সিংহ চৌধুরি পেট্রাপোল সীমান্তের নিরাপত্তা পরিদর্শনে যান। 

অগ্নিগর্ভ পরিস্থিতিতে সোমবার পদত্যাগ করেছেন শেখ হাসিনা। তারপরও শান্তি ফেরেনি পড়শি দেশে। ঢাকা সহ বিভিন্ন জায়গায় চলছে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই আবহে কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে বাড়ল নিরাপত্তা।

বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে যাতে কেউ অশান্তি করতে না পারেন, তাই নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। মঙ্গলবার পার্কসার্কাসে বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার আধিকারিক-সহ পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিনের তুলনায় কলকাতা পুলিশের অতিরিক্ত ফোর্স রয়েছে ওই চত্বরে। পুলিশ সূত্রের খবর, অন্তত ১৫-২০ জন পুলিশ কনস্টেবল মোতায়েন করা হয়েছে। রয়েছেন মহিলা পুলিশ কর্মীও।

স্বাভাবিক পরিস্থিতিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চার থেকে পাঁচজন পুলিশকর্মীকে নিরাপত্তার জন্য রাখা থাকে। বর্তমান পরিস্থিতিতে বাড়ানো হয়েছে সেই সংখ্যা। বাংলাদেশ থেকে খবর মেলার সঙ্গে সঙ্গেই কলকাতায় তার আঁচ পড়ে। সেই কারণেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। 

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত মাস থেকে দফায় দফায় উত্তপ্ত বাংলাদেশ। রবিবার থেকে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। সোমবার পরিণতি চরমে পৌঁছয়। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে চাপের মুখে নতিস্বীকার করেন শেখ হাসিনা। পদত্যাগ করেই বাংলাদেশ ছাড়েন তিনি। এরপরই অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা করেন সেনাপ্রধান। 


```