Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ফিরহাদ হাকিমের বাড়িতে আচমকা পঙ্কজ ত্রিপাঠী, ব্যাপারটা কী?

চেতলায় ফিরহাদ হাকিমের বাড়িতে কালীন ভাইয়া পঙ্কজ 

ফিরহাদ হাকিমের বাড়িতে আচমকা পঙ্কজ ত্রিপাঠী, ব্যাপারটা কী?

ফিরহাদ হাকিমের বাড়িতে পঙ্কজ ত্রিপাঠী

শেষ আপডেট: 1 December 2024 00:20

দ্য ওয়াল ব্যুরো: কাজের জন্য কলকাতায় এসেছেন। শহরে এসেই শনিবার সকালে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পরিবারের সঙ্গে সময় কাটালেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। এদিন সকালে চেতলায় তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে যান কালীন ভাইয়া। 

কলকাতার সঙ্গে পঙ্কজের সম্পর্ক দীর্ঘদিনের। স্ত্রী মৃদুলার শহরের সঙ্গে সম্পর্কের কথা অনেকেরই জানা। তবে এবার কলকাতায় কাজের সুবাদে এলেও শনিবার সকালে অভিনেতা পৌঁছে যান মেয়রের বাড়িতে। সেখানে সপরিবার ফিরহাদ হাকিমের পরিবারের সঙ্গে একসঙ্গে ব্রেকফাস্ট সারতে দেখা যায় তাঁকে। 

সোশ্যাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্তের ছবি আনন্দের সঙ্গে শেয়ার করে নিয়েছেন ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। ফ্রেমে হাসিমুখে একাধিক মুহূর্তে ধরা দিতে দেখা গেছে জনপ্রিয় অভিনেতাকে। 

স্ত্রী-২ এর পর বাঙালি অভিনেতা অনুরাগ কাশ্যপের ছবি ‘মেট্রো ইন দিনও’-তে দেখা যাবে তাঁকে। সে কারণেই এবারের কলকাতা সফর। শনিবার সকালে কাজের চাপের মাঝেও কলকাতা ঘুরে দেখার পাশাপাশি সকাল সকাল চেতলায় পৌঁছে চমক দিলেন পঙ্কজ।

বর্তমানে প্রতিষ্ঠিত অভিনেতা হলেও নিজের শিকড়কে একেবারেই ভুলে যাননি পঙ্কজ। কেরিয়ারে তিনি সু-প্রতিষ্ঠিত নাম। তবে বিহার থেকে উঠে আসা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির জীবনের শুরুটা কিন্তু এমন ছিল না। একটা সময় ছিল পেট চালাতে পটনার হোটেলে কাজ করতেন পঙ্কজ। আর মনের খোরাক জোগাতে করতেন থিয়েটার। অভিনেতার জীবন সত্যিই নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়ার মতো।


```