Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্যামবাজারে পুলিশ কিয়স্কের পাশে উপুড় হয়ে পড়ে রক্তাক্ত দেহ, সাতসকালে বীভৎস দৃশ্য

জানা গেছে, ওই ব্যক্তি এলাকায় রাঁধুনির কাজ করতেন। কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

শ্যামবাজারে পুলিশ কিয়স্কের পাশে উপুড় হয়ে পড়ে রক্তাক্ত দেহ, সাতসকালে বীভৎস দৃশ্য

শেষ আপডেট: 28 November 2023 11:17

দ্য ওয়াল ব্যুরো: সবে ঘুম ভেঙেছে শহরের। সাতসকালেই বীভৎস দৃশ্য দেখতে হল উত্তর কলকাতাবসীকে। শ্যামবাজারে এভি স্কুলের সামনের পুলিশ কিয়স্কের পাশে উপুড় হয়ে পড়েছিল রক্তাক্ত দেহ। মাথার পিছনে জমাট বাঁধা রক্ত। এমন দৃশ্য দেখেই আতঙ্কিত হন এলাকার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, ওই ব্যক্তি এলাকায় রাঁধুনির কাজ করতেন। কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

শ্যামবাজারের এভি স্কুলের সামনেই একটি পুলিশ কিয়স্ক রয়েছে।  সেখানে সকালে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ উপুড় হয়ে একটি দেহ পড়ে থাকতে দেখেন। তিনি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। দ্রুত দেহটি উদ্ধার করে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির মুখ চেনেন অনেকেই, তবে নাম বলতে পারেননি। এলাকাবাসীরা জানিয়েছে, শ্যামবাজারেই বিভিন্ন ছোটখাটো হোটেল, খাবার দোকানে রাঁধুনির কাজ করতেন তিনি। বছর পঁয়তাল্লিশ বয়স। তাঁর মাথার পিছনে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ণ রয়েছে। প্রাথমিকভাবে অনুমান, মাথার পেছনে আঘাতের কারণেই মৃত্যু হয়েছে তাঁর। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ।

দেহটি পুলিশ কিয়স্কের সামনে পড়ে থাকায় সন্দেহ আরও বেড়েছে। পুলিশ কিয়স্কের সামনেই কীভাবে এমন ঘটনা ঘটল সে নিয়ে প্রশ্ন উঠছে। ওই ব্যক্তিকে সেখানেই খুন করা হয়েছে নাকি অন্য কোনও জায়গায় খুন করে দেহ পুলিশ কিয়স্কের সামনে ফেলে দেওয়া হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


```