
প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 March 2025 16:44
দ্য ওয়াল ব্যুরো: বিজয়গড়ে (Bijoygarh) ফ্ল্যাটের মধ্যে তরুণীর রহস্য মৃত্যু (Death)। দরজা ভেঙে দেহ উদ্ধার করল গলফগ্রিন থানার (Golfgreen Police) পুলিশ। কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও অজানা। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে বাড়িতে একাই থাকতেন ওই তরুণী। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রতিবেশীদের দাবি, উচ্ছৃঙ্খল জীবন যাপন করতেন তরুণী। এক প্রতিবেশী মহিলা জানান, "সকালে বেরিয়ে রাতে ঢুকতে দেখেছি।" প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, কোনও সম্পর্কের টানাপোড়েনে পড়ে ওই তরুণীর রহস্য মৃত্যু হয়ে থাকতে পারে।
বিস্তারিত আসছে...