Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার হরিদেবপুর! আবাসনের সামনে থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার

একটি নির্মীয়মাণ আবাসনের নীচ থেকে উদ্ধার হলে রক্তাক্ত দেহ। হরিদেবপুরের সবুজ পার্কে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

এবার হরিদেবপুর! আবাসনের সামনে থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 October 2024 16:08

দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণনগরে তরুণীর দেহ উদ্ধারের ঘটনা নিয়ে এখন তোলপাড় চলছে। এরই মধ্যে কলকাতার হরিদেবপুরে চাঞ্চল্য ছড়াল। একটি নির্মীয়মাণ আবাসনের নীচ থেকে উদ্ধার হলে রক্তাক্ত দেহ। হরিদেবপুরের সবুজ পার্কে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ এসে দেহ উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলেই ঘোষণা করা হয়। 

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কালু দে, তাঁর বয়স ৪৫-এর আশেপাশে। বৃহস্পতিবার সকালেই সবুজ পার্কের একটি আবাসনের নীচ থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তাঁদের অনুমান, বন্ধুদের মধ্যে কেউই কালুকে খুন করেছে। তবে পুলিশ এখনও এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেয়নি।  

এদিকে কালুর পরিবারের তরফে অভিযোগ, বন্ধুদের সঙ্গে হামেশাই নেশাভান করত সে। তারাই তাঁকে খুন করেছে। যে আবাসনের নীচ থেকে দেহ উদ্ধার হয়েছে সেখান থেকেই তাঁকে ধাক্কা মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ। কালুর শরীরে একাধিক আঘাতের চিহ্নও মিলেছে। বিশেষ করে পেটে এবং মুখে আঘাত রয়েছে। অনুমান করা হচ্ছে, খুনের আগে তাঁকে বেধড়ক মারধর করা হয়েছিল। 

পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় কালুর এক বন্ধুকে আটক করেছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। সন্দেহ করা হচ্ছে, গণপিটুনির পর কালুকে ধাক্কা মেরে ফেলা দেওয়া হয়। তার আরও কয়েকজন বন্ধুর খোঁজ শুরু করেছে পুলিশ। 


```