Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

আরজি করের ট্রমা কেয়ারে সিলড গ্লাভসে রক্ত! অভিযোগ উঠতেই তদন্তের নির্দেশ স্বাস্থ্যসচিবের

অভিযোগের পরই কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে ওই গ্লাভসে রক্ত আসতে পারে, সেই প্রশ্নই উঠেছে। 

আরজি করের ট্রমা কেয়ারে সিলড গ্লাভসে রক্ত! অভিযোগ উঠতেই তদন্তের নির্দেশ স্বাস্থ্যসচিবের

আরজি কর হাসপাতাল - ফাইল ছবি

শেষ আপডেট: 10 October 2024 17:21

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে বর্তমানে ধর্মতলায় অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। শহর তথা রাজ্যজুড়ে আন্দোলন হচ্ছে প্রতিনিয়ত। এরই মধ্যে হাসপাতাল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠল। আরজি করের ট্রমা কেয়ারে সেন্টারে রাখা সিলড গ্লাভসে রক্ত মিলেছে বলে দাবি! রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন বলে খবর। 

হাসপাতালের এক ইন্টার্ন সংবাদমাধ্যমে দাবি করেছেন, বৃহস্পতিবার সকালে একজন এইচআইভি রোগীর রক্ত নেওয়ার জন্য গ্লাভস নিয়েছিলেন তিনি। তাতে নোংরা থাকায় সেটা বাতিল করে অন্য একটি নেন। কিন্তু সেটাতেও নোংরা ছিল বলে দাবি তাঁর। গ্লাভসে রক্ত লেগে ছিল বলেও অভিযোগ করেছেন তিনি! এই অভিযোগের পরই কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে ওই গ্লাভসে রক্ত আসতে পারে, সেই প্রশ্নই উঠেছে। 

জানা গেছে, নতুন প্যাকেট খুলে গ্লাভস নেওয়া হয়েছিল। তাতেই রক্ত লেগে ছিল বলে অভিযোগ। এই গ্লাভস দিয়ে রোগীদের চিকিৎসা করলে যে কোনও সংক্রমণ হওয়ার ভয় থাকে। তাই বিষয়টি যে অত্যন্ত আতঙ্কের তা মানতে কোনও দ্বিধা নেই। তাই ইতিমধ্যে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। 

জুনিয়র ডাক্তাররা অবশ্য বলছেন, এর আগেও আরজি কর হাসপাতালে এমন ঘটনা ঘটেছে। দিনের পর দিন এই ধরনের অপরিষ্কার গ্লাভস হাসপাতালে আনা হয়েছে। কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। মাঝে বেশ কিছু দিন নোংরা গ্লাভসের জোগান বন্ধ থাকলেও আবার সেই একই জিনিস শুরু হয়েছে এখন। 


```