Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

সকাল সকাল সিঁথি থানার কাছে বিস্ফোরণ! মৃত্যু শ্রমিকের, আহত একজন আরজি করে ভর্তি

সিঁথি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে। বিস্ফোরণের শব্দে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। সিঁথির মোড়ের মতো জনবহুল এলাকায় আচমকা এমন বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ।

সকাল সকাল সিঁথি থানার কাছে বিস্ফোরণ! মৃত্যু শ্রমিকের, আহত একজন আরজি করে ভর্তি

ঘটনাস্থলের ছবি

শেষ আপডেট: 6 December 2024 13:05

দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল সিঁথি থানার কাছে বিস্ফোরণ। বাতিল হয়ে যাওয়া গাড়ির গ্যাস ট্যাঙ্কার কাটতে গিয়েই বিপত্তি। তার থেকেই বিস্ফোরণ হয়।

সিঁথি থানার ঢিল ছোড়া দূরে বিস্ফোরণে মৃত্যু হল এক শ্রমিকের। গুরুতর জখম অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক। 

ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং দমকল। কিন্তু কী ভাবে ওই গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়। 

পুলিশ জানাচ্ছে, শুক্রবার সকালে বিটি রোডের কাছে পুরনো একটি তেলের ট্যাঙ্কারে কাজ চলছিল। ওই ট্যাঙ্কারটি গ্যাস কাটার দিয়ে কাটতে গিয়েই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা।

ট্যাঙ্কারের ভিতরে আগে থেকে তেল বা গ্যাসজাতীয় দাহ্য পদার্থ মজুত ছিল বলে মনে করা হচ্ছে।

সিঁথি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে। বিস্ফোরণের শব্দে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। সিঁথির মোড়ের মতো জনবহুল এলাকায় আচমকা এমন বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ।   


```