Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'জড়িয়ে আছে রক্তাক্ত ইতিহাস!' শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের দাবি রাজ্য বিজেপির

'জড়িয়ে আছে রক্তাক্ত ইতিহাস!' শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের দাবি রাজ্য বিজেপির

শেষ আপডেট: 3 October 2024 13:17

দ্য ওয়াল ব্যুরো: দেশভাগের পর লক্ষ লক্ষ মানুষ নেমেছিলেন শিয়ালদহ স্টেশনে। তাই ঐতিহাসিক তাৎপর্য রয়েছে এই স্টেশনের। এই যুক্তিতেই এবার শিয়ালদহ স্টেশনের নাম বদলে ফেলার দাবি জানাল রাজ্য বিজেপি। বুধবার শিয়ালদহ স্টেশনে ১২ বগির লোকাল ট্রেনের উদ্বোধন করতে এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানেই তাঁর কাছে এই আবেদন জানাল বিজেপি নেতৃত্ব। 

শমীক ভট্টাচার্য-সহ রাজ্য বিজেপির দাবি, শিয়ালদহ স্টেশনের নাম হোক শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাখা হোক। যুক্তি হিসেবে তাঁরা দেশ ভাগ পরবর্তী ইতিহাসের কথা তোলেন। তাঁদের কথায়, দেশভাগের পর বহু মানুষ এই স্টেশনে এসেছিলেন এবং স্টেশনের আশপাশের এলাকায় বসবাস শুরু করেছিলেন। সর্বশান্ত মানুষজনকে এই এলাকায় ক্যাম্প করে রাখার কাজ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। শমীকের দাবি, ঠিক এই কারণেই শিয়ালদহর নাম এই মহান নেতার নামে রাখা উচিত। 

তিনি বলেন, 'মানুষের রক্তাক্ত ইতিহাস জড়িয়ে আছে এর সঙ্গে। তাই আজ রেলের অনুষ্ঠানে রেলমন্ত্রীর কাছে এই দাবি আমরা জানিয়েছি। তিনি বলেছেন, বিষয়টি দেখবেন।'

প্রসঙ্গত, কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই একাধিক রেল স্টেশনের নাম বদলে যায়। দেশের বীর সন্তানদের নামে বা বিশেষ কোনও জায়গার নামে স্টেশনের নামকরণ করা হয়। তালিকায় রয়েছে প্রয়াগরাজ-সহ একাধিক স্টেশন। এবার শিয়ালদহ। 

রাজ্যের তথা শহরের গুরুত্বপূর্ণ একটি স্টেশনের নাম পরিবর্তনের প্রসঙ্গ নিয়ে অবশ্য এখনও মুখ খোলেনি শাসক দলের কেউ। 


```