Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিলীপ ঘোষের বিয়ে, সকালেই নিউটাউনের বাড়ির দিকে রওনা দিলেন সুকান্ত-লকেটরা

বাড়িতেই ছোট করে ঘরোয়া অনুষ্ঠানে সারা হবে বিয়ে। তাই সকাল সকালই নিউটাউনের বাড়িতে পৌঁছতে শুরু করেছেন নিমন্ত্রিতরা।

দিলীপ ঘোষের বিয়ে, সকালেই নিউটাউনের বাড়ির দিকে রওনা দিলেন সুকান্ত-লকেটরা

দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার।

শেষ আপডেট: 18 April 2025 10:16

দ্য ওয়াল ব্যুরো: আজ দিলীপ ঘোষের বিয়ে। সেই উপলক্ষেই শুক্রবার সকালে নিউটাউনে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দিলেন বিজেপির নেতাকর্মীরা। জানা গেছে, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়-সহ একাধিক নেতাকর্মী সদলবলে চলেছেন বিয়েতে হাজির হতে। রয়েছেন দিল্লির তত্ত্বাবধানে বাংলার বিজেপি পর্যবেক্ষক সুনীল বনসলও।

সূত্রের খবর, বাড়িতেই ছোট করে ঘরোয়া অনুষ্ঠানে সারা হবে বিয়ের রেজিস্ট্রি। তাই সকাল সকালই নিউটাউনের বাড়িতে পৌঁছতে শুরু করেছেন নিমন্ত্রিতরা।

এই বাড়িতেই বিয়ে হবে দিলীপ ঘোষের।

গতকাল, বৃহস্পতিবার তৃণমূল নেতা কুণাল ঘোষের টুইটে প্রথম সামনে আসে, দিলীপ ঘোষ বিয়ে করতে চলেছেন। এর পরে একদিকে যখন ঝমঝমে বৃষ্টিতে ভিজতে থাকে কলকাতা ও দক্ষিণবঙ্গ, তখনই দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকে এই বিয়ের খবর এবং তাকে ঘিরে নানা জল্পনাও।

শেষমেশ যা জানা যায়, দিলীপ ঘোষের মা পুষ্পলতা দাবীর ইচ্ছে ও উদ্যোগেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন তাঁর আদরের নাড়ু, অর্থাৎ ৬১ বছর বয়সি বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাত্রী রিঙ্কু মজুমদার, দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী। অনেক বছরই পরিচয় রয়েছে তাঁদের। 

প্রথমে শোনা গেছিল, দিলীপের বিয়ে নিয়ে আপত্তির মেঘ ঘনিয়েছে বিজেপির অন্দরে। আরএসএসের তরফেও নাকি দিলীপকে বারণই করা হয়েছে এমন সিদ্ধান্ত নিতে। শোনা যায়, জেপি নাড্ডা পর্যন্ত বার্তা পাঠিয়ে জানিয়েছেন তাঁর আপত্তির কথা। যদিও এতে দিলীপের ব্যক্তিগত সিদ্ধান্ত বদলায়নি। তবে আজ বিয়ের দিন সকাল থেকে বিজেপি নেতাদের বিয়েতে হাজির হওয়া বুঝিয়ে দিল, তাঁরা অন্তত দিলীপ ঘোষের পাশেই আছেন। এই বিয়ে নিয়ে তেমন কড়া আপত্তির জায়গা তাঁদের তরফে নেই।

তবে দিলীপ ঘোষের বিয়ের খবর রটতেই অনেকের কৌতূহল তৈরি হয়, যে সঙ্ঘের প্রচারকরা তো বিয়ে করেন না। দিলীপ তবে বিয়ে করছেন কীভাবে? 

এই কৌতূহল নিরসন করতে গিয়েই জানা গেছে, কোনও প্রচারক যদি জনপ্রতিনিধি হয়ে গিয়ে বেতন পেতে শুরু করেন, তখন তিনি আর প্রচারক থাকবেন না। দিলীপ ঘোষ আগেই খড়্গপুর থেকে বিধায়ক হয়েছেন। পরে তিনি মেদিনীপুরের সাংসদ হয়েছেন। দিলীপবাবু বিধায়ক ও সাংসদ হিসাবে বেতন পেয়েছেন। তাই তিনি আর প্রচারক নন। সাংসারিক জীবনে প্রবেশ করতে বা বিয়ে করতে তাঁর আর কোনও বাধা নেই। 

দিলীপ ঘোষ এখন নিউটাউনের বাড়িতে মাকে নিয়ে থাকেন। জানা গিয়েছে, তাঁর মায়েরই রিঙ্কুকে পছন্দ হয়ে যায়। রিঙ্কুর স্বামী মারা গেছেন। ছেলে সৃঞ্জয় দাশগুপ্তও বিজেপির সক্রিয় সদস্য। শুক্রবার এই রিঙ্কুর সঙ্গেই বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন দিলীপ ঘোষ। 


```