Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফের জামিনের আর্জি খারিজ, এবার রাকেশ সিংয়ের জেল হেফাজতের নির্দেশ আদালতের

ঘটনার পর থেকেই ফেরার ছিলেন রাকেশ। যদিও সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে তিনি পুলিশের বিরুদ্ধে ‘পরিবারকে হয়রানি’র অভিযোগ তোলেন। 

ফের জামিনের আর্জি খারিজ, এবার রাকেশ সিংয়ের জেল হেফাজতের নির্দেশ আদালতের

রাকেশ সিং

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 September 2025 16:41

দ্য ওয়াল ব্যুরো: ফের জামিনের আবেদন (Bail Plea) খারিজ হল বিজেপি নেতা রাকেশ সিংয়ের (Rakesh Singh)। সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার পর এবার জেল হেফাজতে (Jail Custody) যাবেন তিনি। আপাতত আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে জেলে থাকতে হবে বলে নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত।

কংগ্রেস অফিস (Congress Office) ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন রাকেশ সিং। কংগ্রেসের সদর দফতরে হামলা চালায় রাকেশ সিংয়ের অনুগামীরা। অভিযোগ, রাকেশ নিজেও ওই দলে ছিলেন। ঘটনাস্থলে কোনও শীর্ষ কংগ্রেস নেতা না থাকলেও ভাঙচুরে লণ্ডভণ্ড হয় অফিস।

ওই ঘটনার পর থেকেই ফেরার ছিলেন রাকেশ। যদিও সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে তিনি পুলিশের বিরুদ্ধে ‘পরিবারকে হয়রানি’র অভিযোগ তোলেন। এমনকী ছেলে শিবম সিংয়ের গ্রেফতারির প্রতিবাদে কলকাতা পুলিশ কমিশনারকে প্রকাশ্যে হুমকি দেন তিনি।

তারপরই কলকাতার ট্যাংরা এলাকা থেকে রাকেশকে গ্রেফতার করে পুলিশ। এর আগে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের মধ্যে রয়েছেন রাকেশের ছেলে শিবম সিং, বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্ত। তদন্তকারীদের দাবি, সকলে সরাসরি ভাঙচুরে অংশ নিয়েছিলেন।

তবে এই প্রথম নয়, অতীতেও একাধিক বিতর্কে জড়িয়েছেন রাকেশ। পর্যবেক্ষকদের অনেকের মতে, বিতর্ক আর রাকেশ সিং যেন সমার্থক শব্দ। ২০১৯ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। তার পর থেকেই বারবার নানা মামলায় নাম জড়িয়েছে।

২০২১ সালের বিধানসভা ভোটের আগে পামেলা গোস্বামী মাদককাণ্ডেও গ্রেফতার হয়েছিলেন তিনি। প্রায় ন’মাস জেল হেফাজতের পর জামিন পান।


```