Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উস্কানিমূলক কথা বলার অভিযোগ, বিজেপি নেতা সজল ঘোষকে বাড়িতে গিয়ে আটক করল পুলিশ

বাড়ি থেকে বেরিয়ে দোকান বন্ধ করার কথা বলছিলেন বিজেপি কাউন্সিলর

উস্কানিমূলক কথা বলার অভিযোগ, বিজেপি নেতা সজল ঘোষকে বাড়িতে গিয়ে আটক করল পুলিশ

সজল ঘোষ

শেষ আপডেট: 28 August 2024 11:43

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধ ঘিরে সকাল থেকেই একাধিক জায়গায় উত্তেজনা। এদিন বাড়ি থেকে বেরিয়ে দোকান বন্ধ করার কথা বলছিলেন বিজেপির সজল ঘোষ। সেই সময় বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ বলেন, 'সজল ঘোষ তোলাবাজ। যে মানুষ ওষুধের দোকান বন্ধ করে সে সমাজের বিরোধী।' উস্কানিমূলক কথা বলার অভিযোগে বিজেপি নেতা সজল ঘোষকে বাড়িতে গিয়ে আটক করল পুলিশ।   

সেই সময় নিরাপত্তাপরক্ষীরা তাঁকে ঘিরে রাখেন। মুচিপাড়া থানার পুলিশও তাঁকে বের করে আনার চেষ্টা করেন। সজল ঘোষের সামনে হাতাহাতি শুরু হয় তৃণমূল-বিজেপির। এরপর সজল চলে যান বাড়িতে। তারপর বিশাল পুলিশ ঘিরে রাখে সজলের বাড়ি। পাল্টা তাঁর বাড়ির গেট পাহারা দেন মহিলারা। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এলাকায় যান। এরপরই বিজেপি নেতা সজল ঘোষকে বাড়ি থেকে আটক করে পুলিশ। এখন তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। 


```