Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পাটুলির বিতান চাকরি করতেন ফ্লোরিডায়, স্ত্রী ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়ে সব শেষ

স্ত্রী ও সন্তানকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন ফ্লোরিডা প্রবাসী বিতান অধিকারী। বাইসরান উপত্যকায় জঙ্গি হামলায় নিহত হন তিনি। শোকস্তব্ধ পরিবার ও প্রতিবেশী। মুখ্যমন্ত্রীর সহানুভূতির বার্তা।

পাটুলির বিতান চাকরি করতেন ফ্লোরিডায়, স্ত্রী ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়ে সব শেষ

সপরিবার বিতান।

শেষ আপডেট: 23 April 2025 00:25

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর ভ্রমণের আনন্দ যে এমন ভাবে সব শেষ করে দেবে, তা কল্পনাও করতে পারেননি বিতান অধিকারী। ফ্লোরিডায় কর্মরত বিতান সম্প্রতি দেশে ফিরেছিলেন স্ত্রী সোহিনী ও সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে ছুটি কাটাতে। উদ্দেশ্য ছিল প্রকৃতির কোলে কাশ্মীর দর্শন। কিন্তু সেই স্বপ্নময় সফর পরিণত হল এক মর্মান্তিক ট্র্যাজেডিতে।

গত ১৬ এপ্রিল স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে কাশ্মীর ঘুরতে যান দক্ষিণ কলকাতার পাটুলির বাসিন্দা বিতান। আপাতত কর্মসূত্রে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কর্মরত ছিলেন তিনি। তাঁরা কাশ্মীর থেকে ফেরার কথা ছিল আগামী ২৪ এপ্রিল। কিন্তু তার আগেই ২২ এপ্রিল সকালে পহেলগাঁওয়ের বাইসরান উপত্যকায় ঘটে যায় জঙ্গি হামলা। সেসময় পরিবার নিয়ে সেখানে উপস্থিত ছিলেন বিতান। গুলির আঘাতে গুরুতর জখম হন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

বিতানের মৃত্যুতে শোকস্তব্ধ পাটুলি। স্ত্রী সোহিনী অধিকারীর চোখে এখন শুধুই কান্না আর অসহায়তা। ছোট ছেলেটিও যেন দিশাহারা। এই বেদনাদায়ক ঘটনার পর সোহিনীর সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসও, যিনি খবর পাওয়া মাত্র বিতানের বাড়িতে ছুটে যান। পৌঁছেছেন বিজেপি নেতা সজল ঘোষও।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগামের বৈসারণ উপত্যকায় বেলা আড়াইটে নাগাদ, একেবারে সাধারণ পোশাকে ওই এলাকায় এসে পর্যটকদের উপর গুলি ছুড়তে শুরু করেছিল জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে প্রথমে গুরুতর জখম হয়েছিলেন বিতান। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। 

এই নারকীয় জঙ্গিহানায় এখনও পর্যন্ত ২৭ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা আরও বেশি। মঙ্গলবার দুপুরে সশস্ত্র জঙ্গিরা হোটেলে ঢুকে বেছে বেছে পর্যটকদের উপর হামলা চালায়। হতাহতদের মধ্যে বেশিরভাগই উত্তর ভারতের পর্যটক বলে জানা গেছিল। কিন্তু পরে জানা যায়, বাঙালি পর্যটকরাও সেখানে ছিলেন। বিতান তাঁদেরই একজন। 

এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। এক টুইটে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, “পহেলগামে জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা রইল। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা করি। ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য করা হচ্ছে।”

সূত্রের খবর, জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক পরে বৈসারণ উপত্যকায় ঢোকে এবং হঠাৎ করেই পর্যটকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই এলাকা কেবলমাত্র হেঁটে বা ঘোড়ার পিঠে করেই পৌঁছনো যায়। জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার স্থানীয় শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এই হামলার দায় স্বীকার করেছে।

হামলার পর দ্রুত সেখানে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। আহতদের উদ্ধার করে নিচে নামানো হয়, স্থানীয়রা ঘোড়ায় চাপিয়ে অনেককে নামাতে সাহায্য করেন। পরবর্তীতে হেলিকপ্টারের মাধ্যমে আহতদের সরানো হয়।

প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানান, ঘটনাস্থলে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়। একজন মহিলা কাঁদতে কাঁদতে তাঁর স্বামীকে বাঁচানোর জন্য সাহায্য চান। আরেকজন বলেন, এক বন্দুকবাজ তাঁকে বলে, “তুমি মুসলিম নও,” এবং গুলি চালায় তাঁর স্বামীর দিকে। সরকারি সূত্রে জানানো হয়েছে, জঙ্গিদের খুঁজে বের করার কাজ শুরু হয়েছে। গোটা অঞ্চল জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।


```