
ছবি- গুগল
শেষ আপডেট: 9 October 2024 19:56
দ্য ওয়াল ব্যুরো: আজ ষষ্ঠী। পুজো শুরু বাংলায়। দুর্গোৎসব এখন বিশ্ব দরবারে পৌঁছেছে। তাকে আরও আকর্ষণীয় করে তুলতে ও দুর্গাপুজোর সঙ্গে জড়িত শিল্পীদের সম্মান জানাতে বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া শুরু হয়েছে ২০১৩ সালে। সেই থেকে প্রতি বছর কলকাতা ও রাজ্যের কিছু পুজোকে সম্মান জানানো হয়। এবছরও তার ব্যতিক্রম নয়। সম্মান জানানো হল প্রায় ১০০টি পুজো কমিটিকে।
সেরার সেরা পুজোর সম্মান পেল ৩২টি পুজো কমিটি। সেরা সাবেকি পুজোর সম্মান পেল ৬টি পুজো কমিটি, সেরা মণ্ডপ ৫টি পুজো কমিটি ও সেরা প্রতিমার সম্মান পেল ৩টি পুজো কমিটি। কলকাতা ছাড়া জেলার ২২টি পুজোকেও সম্মানিত করা হয়।
দেখে নেওয়া যাক কোন পুজো কমিটি কী সম্মান পেল-
সেরার সেরা
ত্রিধারা অকালবোধন
টালা প্রত্যয়
সুরুচি সংঘ
চেতলা অগ্রণী
শ্রীভূমি স্পোর্টিং
বেহালা নতুন দল
দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গাপুজো
হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গাপুজা কমিটি
৯৫ পল্লি দুর্গোৎসব কমিটি
বাবুবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
সমাজসেবী সংঘ
গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব
নাকতলা উদয়ন সংঘ
আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি
আলিপুর সর্বজনীন
বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন
অবসর সর্বজনীন
শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসব সমিতি
দমদম পার্ক তরুণ দল
২৫ পল্লি ক্লাব, খিদিরপুর
হাতিবাগান সর্বজনীন
বড়িশা ক্লাব
যোধপুর পার্ক শারদীয়া উৎসব কমিটি
৬৬ পল্লি ক্লাব
রাজডাঙা নব উদয়ন সংঘ
৪১ পল্লি ক্লাব
বাদামতলা আষাঢ় সংঘ
বডিগার্ড লাইনস আবাসিক দুর্গাপুজো কমিটি
কাশী বোস লেন
ঠাকুরপুকুর এস বি পার্ক
অর্জুনপুর আমরা সবাই
সেরা সাবেকি পুজোর সম্মান পেল
বাগবাজার সর্বজনীন
একডালিয়া এভারগ্রিন
সিংহীপার্ক সর্বজনীন
সিমলা ব্যায়াম সমিতি
মুদিয়ালী ক্লাব
বড়িশা প্লেয়ার্স কর্নার
সেরা মণ্ডপ
কালীঘাট মিলন সংঘ
চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব
কামডহারি সুভাষপল্লি সর্বজনীন
দমদম পার্ক তরুণ সংঘ পূজা কমিটি
নেতাজি কলোনি সর্বজনীন
সেরা প্রতিমার সম্মান পেল
মহম্মদ আলি পার্ক
৭৪ পল্লি সর্বজনীন দুর্গোৎসব
উল্টোডাঙা তেলেঙ্গাবাগান
এছাড়াও সেরা ভাবনায় ১৫টি পুজো কমিটি, সেরা পরিবেশ বান্ধব পুজো কমিটি হিসেবে ১৪টি কমিটি ও বিশেষ পুরস্কার পেয়েছে ৩০টি পুজো কমিটি। রয়েছে পর্ণশ্রী সাউথ ক্লাব, বাঘাযতীন তরুণ সংঘ, লালাবাগান নবাঙ্কুর।
এখানেই শেষ নয়। বিশ্ববাংলা পুজোর গানকেও পুরস্কৃত করা হয়েছে। স্মামনিত হয়েছে 'আমার আড়ালে আমার আবডালে।'