Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

এসএসসি ভবনে 'বন্দি' চেয়ারম্যান-সহ আধিকারিকরা! বিস্কুট, তরমুজের ব্যবস্থা করলেন চাকরিহারারা

যতক্ষণ না যোগ্য-অযোগ্যদের তালিকা না প্রকাশ করা হচ্ছে, ততক্ষণ কেউ বেরোতে পারবেন না-- এসএসসি (SSC) ভবনের ভিতর চেয়ারম্যান-সহ আধিকারিকদের 'বন্দি' রেখে এমনই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন 'যোগ্য' চাকরিহারারা।

এসএসসি ভবনে 'বন্দি' চেয়ারম্যান-সহ আধিকারিকরা! বিস্কুট, তরমুজের ব্যবস্থা করলেন চাকরিহারারা

নিজস্ব ছবি

শেষ আপডেট: 22 April 2025 13:10

দ্য ওয়াল ব্যুরো: যতক্ষণ না যোগ্য-অযোগ্যদের তালিকা না প্রকাশ করা হচ্ছে, ততক্ষণ কেউ বেরোতে পারবেন না-- এসএসসি (SSC) ভবনের ভিতর চেয়ারম্যান-সহ আধিকারিকদের 'বন্দি' রেখে এমনই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন 'যোগ্য' চাকরিহারারা। রাত থেকেই আচার্য সদনের ভিতরে খাবার নিয়ে ঢুকতে বাধা দিয়েছেন আন্দোলনকারীরা। কিন্তু মঙ্গলবার বেলা গড়াতেই দেখা গেল অন্য ছবি।

মঙ্গলবার বিধাননগরের ডিসি অনীশ কুমার আন্দোলনরত শিক্ষকদের (Deprived Teacher) উদ্দেশে অনুরোধ করেন যাতে এসএসসি ভবনের ভিতরে জল এবং খাবার নিয়ে ঢুকতে বাধা দেওয়া না হয়। তার কিছুক্ষণ পরই বিস্কুট, তরমুজ এবং জলের ব্যবস্থা করলেন চাকরিহারা শিক্ষকরা। তাঁদের দাবি, সেগুলো তাঁরা এসএসসি চেয়ারম্যান ও অন্যান্য সরকারি আধিকারিকদের জন্য। 

দাবি না মানলে তাঁরা জায়গা থেকে নড়বেন না। অবস্থানে অনড় থেকেই সোমবার সকাল থেকে এসএসসি ভবন এবং মধ্যশিক্ষা পর্ষদ চত্বরে ধর্না শুরু করেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা (Jobless Teachers)।

সোমবারই এসএসসি-র তরফে (SSC Case) যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশের কথা ছিল। কিন্তু তা হয়নি। এরপরই ক্ষোভ বাড়তে থাকে প্রতিবাদীদের মধ্যে। সারারাত তাঁরা অবস্থানে ছিলেন। মঙ্গলবার সকাল থেকেও একই পরিস্থিতি। আর এই কারণেই একে একে অসুস্থ হয়ে পড়ছেন চাকরিহারারা। 

মঙ্গলবার এসএসসির সামনে মহাসমাবেশের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের ঐক্যমঞ্চ। তাঁদের তরফে রাজ্যবাসীর উদ্দেশে আগামিকাল এসএসসির সামনে ধর্না অবস্থানে হাজির হওয়ার আহ্বান জানানো হয়েছে।


```