Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

গতির বলি! মা উড়ালপুলে আবার দুর্ঘটনা, দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে রইল যুবকের দেহ

বাইক আরোহী পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন।

গতির বলি! মা উড়ালপুলে আবার দুর্ঘটনা, দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে রইল যুবকের দেহ

মা উড়ালপুলে বাইক দুর্ঘটনা

শেষ আপডেট: 30 April 2025 12:17

দ্য ওয়াল ব্যুরো: ফের শহরে মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার সাত সকালে মা উড়ালপুলে বেপরোয়া গতির বলি হল এক যুবক! মাথায় হেলমেট ছিল না, নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু বলে অনুমান (Bike Accident at Maa Flyover)। দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ রাস্তায়েই পড়ে ছিল দেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। 

অভিযোগ, এদিন ভোরের দিকেই দুর্ঘটনাটি ঘটেছে। এরপর দীর্ঘক্ষণ দেহ রাস্তাতেই পড়েছিল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। থানায় খবর দিতেও দেরি করা হয়েছে বলে অভিযোগ। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। মা উড়ালপুল ( Maa Flyover) শহরের অন্যতম ব্যস্ত রাস্তা। ট্রাফিক গার্ড থাকে। তবু কীভাবে এতক্ষণ সেখানে দেহ পড়ে রইল, সেই প্রশ্নও উঠছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাইক আরোহী পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন। মাথায় হেলমেট ছিল না। কাঁধে ফোন রেখে কথা বলতে বলতেই দ্রুত গতিতে বাইক চালচ্ছিলেন। প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়েই বাইক থেকে ছিটকে দূরে পড়ে যান তিনি। মাথায় গুরুতর আঘাত লাগে।

পুলিশের তরফে আরও জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে তারা। ঘটনার পর অনেকক্ষণ রাস্তায় দেহ পড়েছিল বলে অভিযোগ। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনার সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

মা উড়ালপুলে দুর্ঘটনার খবর নতুন নয়। গত মাসেই এক দুর্ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক ও তরুণী। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, অ্যাপ বাইকে চড়ে ডোমজুড় থেকে সল্টলেকে (Saltlake) পরীক্ষা দিতে আসছিলেন তরুণী। সেইসময়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইকটি। উড়ালপুল থেকে নিচে ছিটকে পড়েন তরুণী। গুরুতর আহত হন অ্যাপ বাইক চালকও। দুর্ঘটনায় বাইকের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছিল বলে অনুমান করেছিল পুলিশ। 


```