
অনিকেত মিত্র
শেষ আপডেট: 9 February 2025 12:29
দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ৭ সদস্যকে তলব করল বিধাননগর পুলিশ কমিশনারেট। রাজু ঘোষ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম শাখা অনিকেত মাহাতো-সহ ৭ চিকিৎসককে নোটিস পাঠানো হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে ৫০০০ হাজার টাকা দিয়েও চালান না পাওয়ার অভিযোগ করেছেন রাজু। তাঁর অভিযোগ জুনিয়র চিকিৎসকদের অনেকে নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টেও ফান্ডের টাকা নিয়েছেন। তাঁর সেই টাকা কোথায় ব্যবহার হয়েছে জানতে চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
অনিকেত ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও বাকি ৬ জন ডিউটিতে থাকার কথা জানিয়ে শনিবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি। অনিকেত জানান,কী অভিযোগ রয়েছে তা জানায়নি পুলিশ। কেবল ফান্ড নিয়ে একাধিক প্রশ্ন করা হয়েছে তাঁকে।
অনিকেতের কথায়, "আমাদের যে জয়েন্ট অ্যাকাউন্ট আছে তার যাবতীয় নথি আমাদের কাছে আছে। অডিট কমপ্লিট হলেই, অভিযোগ পত্র দেওয়া হলেই পাবলিক ডোমেনে সব পরিশাক্র করে দেওয়া হবে।"
তাঁর অভিযোগ, "শুরুতে কিঞ্জল নন্দ, পড়ে আসফাকুল্লা নাইয়া, এখন আমাদের নিয়ে কথা উঠছে। দিনের আলোর মতো পরিষ্কার, এই আন্দোলন নৈতিকতার জন্ম দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে, সেই ধারাকে আটকে দিতে বারবার এরকম পদক্ষেপ করা হচ্ছে।"