Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ধর্ষকের দুয়ারে পড়ল কাঁটা,' নারী সুরক্ষার বার্তা দিতে বোনফোঁটার আয়োজন বাম ছাত্র-যুবদের

গড়িয়ায় বোনেদের কপালে এদিন ফোঁটা দেন ভাইয়েরা। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যও।

'ধর্ষকের দুয়ারে পড়ল কাঁটা,' নারী সুরক্ষার বার্তা দিতে বোনফোঁটার আয়োজন বাম ছাত্র-যুবদের

বোনফোঁটা দিচ্ছেন সৃজন ভট্টাচার্য

শেষ আপডেট: 2 November 2024 15:24

দ্য ওয়াল ব্যুরো: সমাজে নারীদের সুরক্ষার বার্তা দিতে বোনফোঁটার আয়োজন করল বাম ছাত্র-যুব ও মহিলা সংগঠন। উচ্চারিত হল অভিনব মন্ত্র, 'বোনের কপালে দিলাম ফোঁটা, ধর্ষকের দুয়ারে পড়ল কাঁটা।' গড়িয়ায় বোনেদের কপালে এদিন ফোঁটা দেন ভাইয়েরা। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যও।

অন্যদিকে, নিহত মহিলা ডাক্তারকে স্মরণ করে হাওড়াতেও আজ  বোনফোঁটার আয়োজন করা হয়। হাওড়া ময়দানের কাছে গঙ্গার পাড়ে তেলকল ঘাটে বোনফোঁটার আয়োজন করে রিজুভিনেটরস ফর এনভারমেন্ট নেচার এন্ড ইউনাইটেড সোসাইটি নাম এক সংস্থা।

ভাইফোঁটার আগে থেকেই আরজি করের ঘটনার সুবিচার ও প্রতিবাদের কথা মাথায় রেখে উত্তর ২৪ পরগনার অশোকনগরের একটি মিষ্টির দোকানে তৈরি হয়েছে 'জাস্টিস' লেখা সন্দেশ। বিক্রিও হচ্ছে দেদার। ভাইয়ের মঙ্গল কামনায় বোনের বিচারে দাবিতে এই মিষ্টি সদর্থক বার্তা দেবে বলেই মনে করছেন অনেকে। 

আরজি করে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে প্রতিবাদের উৎসবে সামিল হন আন্দোলনকারীরা। এর আগে দুর্গাপুজোয় যখন গোটা শহর মাতোয়ারা তখন অন্যদিকে অনশন করে দিন কাটিয়েছেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে শেষ পর্যন্ত অনশন প্রত্যাহারের ঘোষণা করেছিলেন অনশনকারীরা। 


```