Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

টিএমসিপির গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র আশুতোষ কলেজ, মাথা ফেটে হাসপাতালে ভবানীপুর থানার অ্যাডিশনাল ওসি

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল আশুতোষ কলেজ। ডে ও নাইট-- দুটি বিভাগের টিএমসিপির গোষ্ঠী সংঘর্ষ শুরু হয় শনিবার সন্ধ্যায়। তা থামাতে গিয়ে রক্তাক্ত হলেন ভবানীপুর থানার অ্যাডিশনাল ওসি। জখম পুলিশ আধিকারিকের নাম রাজীব সাউ। তাঁর ম

টিএমসিপির গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র আশুতোষ কলেজ, মাথা ফেটে হাসপাতালে ভবানীপুর থানার অ্যাডিশনাল ওসি

শেষ আপডেট: 10 July 2021 17:06

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল আশুতোষ কলেজ। ডে ও নাইট-- দুটি বিভাগের টিএমসিপির গোষ্ঠী সংঘর্ষ শুরু হয় শনিবার সন্ধ্যায়। তা থামাতে গিয়ে রক্তাক্ত হলেন ভবানীপুর থানার অ্যাডিশনাল ওসি। জখম পুলিশ আধিকারিকের নাম রাজীব সাউ। তাঁর মাথায় চোট লেগেছে বলে জানা গিয়েছে। ব্রহ্মতালুতে আধলা ইট পড়েছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে জখম পুলিশ আধিকারিক রাজীব সাউয়ের অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে, আশুতোষ কলেজের ডে এবং নাইট বিভাগ শ্যামাপ্রসাদের দুই ইউনিটের মধ্যে সংঘর্ষ হয়। পাশেই ভবানীপুর থানা। খবর পেয়ে সেখানে পুলিশ গেলে সেখানে পুলিশকেও রক্তাক্ত হতে হয়। এ ব্যাপারে তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় বলেন, যে ঘটনা ঘটেছে তা আমি দলকে জানাব। পুলিশের এই জখম হওয়ার ঘটনাও অত্যন্ত মর্মান্তিক। অনেকের বক্তব্য, এক মন্ত্রীর ছেলের গ্রুপই এই সংঘর্ষের নেপথ্যে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে আশুতোষ কলেজ। সেখানে এই গোষ্ঠী কোন্দল এবং পুলিশের রক্তাক্ত হওয়া শাসকদলকে অস্বস্তিতে ফেলবে বলেই মত অনেকের।

```