Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিবিআইয়ের উপর চাপ বাড়ছে, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে বাংলা

রবিবার ধর্মতলায় চিকিৎসকের ধর্না মঞ্চে দাঁড়িয়ে নির্যাতিতার মা বলেন, “আর ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান নয়। আমাদের দাবি, বিচার দিতে হবে। উই ডিমান্ড জাস্টিস”। 

সিবিআইয়ের উপর চাপ বাড়ছে, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে বাংলা

সুপ্রিম কোর্টে আরজি করের শুনানি।

শেষ আপডেট: 8 September 2024 18:32

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে শিক্ষার্থী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার এক মাস হয়ে গেল। এর মধ্যে চার দিন তদন্ত করেছে কলকাতা পুলিশ। তার পর পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন ওঠায় হাইকোর্টের নির্দেশে তদন্তের ভার পায় সিবিআই। গত ১৩ অগস্ট তদন্তের দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। তার পর ২৬ দিন হয়ে গেছে। এবার সিবিআইয়ের উপরেও চাপ বাড়তে শুরু করল। 

আরজি কর কাণ্ড নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে। সেখানে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট পেশ করার কথা সিবিআইয়ের। তার আগে রবিবার ধর্মতলায় চিকিৎসকের ধর্না মঞ্চে দাঁড়িয়ে নির্যাতিতার মা বলেন, “আর ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান নয়। আমাদের দাবি, বিচার দিতে হবে। উই ডিমান্ড জাস্টিস”। 

আরজি করের নির্যাতিতাকে প্রকৃত বিচার দিতে সিবিআইয়ের বড় ভূমিকা রয়েছে। সিবিআই প্রকৃত অপরাধীকে কত দ্রুত চিহ্নিত করতে পারে ও গ্রেফতার করতে পারে, তার উপর অনেকটাই নির্ভর করছে। অতীতে সিবিআইয়ের বেশ কিছু তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে বিভিন্ন মহল থেকে বহুবার সমালোচনা হয়েছে।

তবে এবার আরজি করের নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে বাংলার মানুষের অসন্তোষ ও অসহিষ্ণুতা এতটাই যে কোনও দীর্ঘসূত্রিতাই বরদাস্ত করতে চাইছে না কেউ। ফলে সিবিআই সোমবার তাদের স্ট্যাটাস রিপোর্টে কী জানায় তার দিকে তাকিয়ে রয়েছে অনেকেই। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট কী অবস্থান নেয় তারও অপেক্ষা রয়েছে। 

এর আগে সুপ্রিম কোর্টে গত শুনানিতে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলেন বিচারপতিরা। বিশেষ করে সন্ধেয় ময়নাতদন্তের পর কেন রাত সাড়ে ১১টায় এফআইআর দায়ের হল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি জেবি পারদিওয়ালা। তিনি এও বলেন, তাঁর গত ত্রিশ বছরের আইনি জীবনে এমন কাণ্ড কখনও দেখেননি। সোমবারের শুনানিতে কলকাতা পুলিশের একজন দায়িত্বশীল অফিসারকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 

তবে কলকাতার পুলিশ সূত্রে এর একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। লালবাজারের এক কর্তার কথায়, মৃতার ময়নাতদন্তের সময়ে একজন বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট যাতে উপস্থিত থাকেন সে ব্যাপারে দাবি জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। পুলিশ তা মেনে নেয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের ভিডিও ফোটোগ্রাফিও করা হয়েছিল। সেদিন বিক্ষোভ, অসন্তোষ সহ হাসপাতালের পরিস্থিতি এমন ছিল যে ময়নাতদন্তের আগে এফআইআর লেখার মতো সময় পাননি তদন্তকারী অফিসার। কারণ, এক্ষেত্রে এফআইআর অনেক বিস্তারিত ভাবে লেখা জরুরি ছিল। এটা প্রক্রিয়াগত বিভ্রান্তি। এর মধ্যে আর কিছু ত্রুটি নেই বলে দাবি পুলিশের।

তবে পর্যবেক্ষকদের মতে, পুলিশি তদন্তের ব্যাপারে যা সমালোচনা হওয়ার তা ইতিমধ্যে হয়েছে। কিন্তু এখন সিবিআই যাতে দ্রুত তদন্ত শেষ করে সেই আগ্রহ বাড়ছে। অনেক মানুষের একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে যে সোমবার সুপ্রিম কোর্টে এ ব্যাপারে সিবিআই ইতিবাচক কিছু জানাবে।


```