Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনায় অবশেষে একজনকে গ্রেফতার করল পুলিশ, এখনও অধরা মূল অভিযুক্ত

বেলঘরিয়ায় শ্যুটআউটে অবশেষে গ্রেফতার এক। ধৃতের নাম ভিকি যাদব। যদিও এখনও পলাতক মূল অভিযুক্ত ইন্দল যাদব।

বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনায় অবশেষে একজনকে গ্রেফতার করল পুলিশ, এখনও অধরা মূল অভিযুক্ত

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 March 2025 11:42

দ্য ওয়াল ব্যুরো: বেলঘরিয়ায় শ্যুটআউটে (Belgharia Shootout) অবশেষে একজনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। ধৃতের নাম ভিকি যাদব। যদিও এখনও পলাতক মূল অভিযুক্ত ইন্দল যাদব। সূত্রের খবর, ধৃত ভিকি মূল অভিযুক্তের অন্যতম খাস লোক।

শনিবার বেলঘরিয়ার কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর রেলগেট সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে ভরসন্ধ্যায় তৃণমূলকর্মীকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা।

হামলায় আহত হন  তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিকাশ সিং। গুরুতর আহত অবস্থায় বিকাশকে প্রথমে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আরজি করে ভর্তি করতে হয়।

তৃণমূল নেতার অভিযোগ, বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। আচমকা হামলায় ছোটাছুটি করতে থাকেন আশপাশের মানুষজন। তখনই গুলিবিদ্ধ হন সন্তু দাস নামে এক যুবক।

আগরপাড়ার বাসিন্দা সন্তু তাঁর স্ত্রীর সঙ্গে ডাক্তার দেখাতে এসে চায়ের দোকানে চা খাচ্চিলেন। তাঁর পেটের পাশ বরাবর গুলি ছুঁয়ে বেরিয়ে যায়। হামলার পর শূন্যে গুলি ছুড়ে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা।

বেলঘরিয়ায় শ্যুটআউটের তদন্তে নেমে পুলিশ মনে করছে ত্রিকোণ প্রেমের জেরেই এই হামলা হয়ে থাকতে পারে। সূত্র মারফৎ খবর, এক তরুণীর সঙ্গে সম্পর্ক নিয়ে বিকাশ এবং ইন্দলের বিবাদের শুরু। 


```