Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেস্টরুমে লক নেই, মাঝরাতে ধাক্কা দিয়ে ঘুম ভাঙায় অচেনা লোক! প্রকাশ্যে আরজি করের নানা ঘটনা

বছর পাঁচেক আগের কথা। শহরের একটি সরকারি হাসপাতালে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের উপর বড়সড় এক আক্রমণ হয়েছিল। সে সময়েই এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছিল  রাজ্য সরকার। নিরাপত্তার জন্য অত্যাধুনিক যন্ত্র বসানো থেকে মহিলা স্বাস্থ্যকর্মীদের জন্য মহিলা নিরাপত্তারক্ষীরও ব্যবস্থা, সেই সঙ্গে হাসপাতালের সমস্ত প্রবেশদ্বারে নিরাপত্তারক্ষী-- এমন অনেক ঘোষণাই তখন সামনে এসেছিল।

রেস্টরুমে লক নেই, মাঝরাতে ধাক্কা দিয়ে ঘুম ভাঙায় অচেনা লোক! প্রকাশ্যে আরজি করের নানা ঘটনা

আর জি কর

শেষ আপডেট: 3 September 2024 14:03

দ্য ওয়াল ব্যুরো: বছর পাঁচেক আগের কথা। শহরের একটি সরকারি হাসপাতালে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের উপর বড়সড় এক আক্রমণ হয়েছিল। সে সময়েই এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছিল  রাজ্য সরকার। নিরাপত্তার জন্য অত্যাধুনিক যন্ত্র বসানো থেকে মহিলা স্বাস্থ্যকর্মীদের জন্য মহিলা নিরাপত্তারক্ষীরও ব্যবস্থা, সেই সঙ্গে হাসপাতালের সমস্ত প্রবেশদ্বারে নিরাপত্তারক্ষী-- এমন অনেক ঘোষণাই তখন সামনে এসেছিল। কিন্তু আদতেই কি সেই সবের বাস্তবায়ন হয়েছিল?

উত্তরটা এক কথায়, 'না'। বর্তমানে আরজি কর কাণ্ডে এই প্রশ্ন যখন উঠেছে নতুন করে, তখন স্পষ্ট দেখা গেছে, এই ঘোষণা মতো কোনও ব্যবস্থাই কার্যকর করা হয়নি। আরজি করও তার ব্যতিক্রম নয়। ৯ অগস্ট সেখানেই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার মতো অভিযোগ ওঠে হাসপাতালেরই এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এর পরেই সামনে এসেছে, হাসপাতালে নাকি মাত্র দু'জন নিরাপত্তারক্ষী দিয়ে কাজ চালানো হত। সিসিটিভি যে ক'টা আছে, তাতে গোটা হাসপাতাল চত্বর কভার করা সম্ভবই নয়।

তিলোত্তমার মৃত্যুর পরে এই সব নিয়েই সরব হয়েছেন তার সতীর্থ ও জুনিয়র ডাক্তাররা। এই প্রসঙ্গেই হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ড. শ্রেয়া সাউ বলেন, 'একদিন রাত ৩টে নাগাদ রেস্ট রুমে ঢুকে দু'জন অচেনা মানুষ তাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলেছে। দরজায় কোনও লকও ছিল না। ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছি। চোখ খুলতেই দেখি অন্ধকারে দুজন অচেনা মানুষ মুখের সামনে দাঁড়িয়ে। ওঁরা হাসপাতালেরই রোগী ছিলেন। অবাক হয়ে গেছিলাম যে কীভাবে দু'জন রোগী স্টাফেদের রেস্ট রুমে ঢুকে পড়েন কোনও বাধা ছাড়াই।'


সেইরকমই, সেমিনার হলের দরজাগুলোতেও কোনও লক ছিল না, যেখানে সেই রাতে ৩৬ ঘণ্টা টানা ডিউটির মাঝে একটু বিশ্রাম নিচ্ছিলেন তরুণী চিকিৎসক। এমনকী এসিও অকেজো ওই ঘরে, এমনটাই জানাচ্ছেন হাসপাতালের দুই জুনিয়র ডাক্তার। তাঁরা নিজেরাও বিশ্রাম নিতে ওই ঘরেই যান। 

২০১৯ সালের ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব নিয়মাবলি বেঁধে দিয়েছিলেন, তা যদি সত্যিই কার্যকর করা যেত, তাহলে হয়তো আরজি করে এমন কিছু ঘটত না, আক্ষেপের কথা জানাচ্ছেন নির্যাতিতার একসময়ের সতীর্থ তথা আর এক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি রিয়া বেরা।

২০১৯ সালের প্রস্তাবগুলি কেন বাস্তবায়িত হয়নি, সেই নিয়ে রাজ্যের স্বাস্থ্যসচিব এনএস নিগম জানান, মাঝে দু'বছর কোভিডের কারণে সেভাবে কাজ সম্পূর্ণ করা না গেলেও ২০২১-এর পরে অনেক কাজই হয়েছে। সিসিটিভি কভারেজ শক্তিশালী করা থেকে হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষী রাখার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, 'বাকি কাজ শেষ করতে আমরা বদ্ধপরিকর এবং এই ঘটনার পরে সব ফাঁকফোকর দ্রুত পূরণ হবে।'

হয়তো সত্যিই সেসব হবে। এই ঘটনার পরে ২৮ অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাও করেছেন, ১০০ কোটি টাকার উপরে খরচ করে হাসপাতালে পর্যাপ্ত আলো, বিশ্রামাগার ও মহিলা নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হবে। কিন্তু এসব যাই হোক না কেন, তার আগে চলে গেছে নির্যাতিতার প্রাণ। এটাই আফশোস সতীর্থদের।


```