Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০২৪-র আগে সন্দেশখালি, ২৬-র আগে মুর্শিদাবাদ, ফাঁদে পা দেবেন না: দেবাংশু

মুর্শিদাবাদের ঘটনা সামনে আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দিয়েছিলেন। সম্প্রীতি বাংলার সংস্কৃতি, এমন মন্তব্যও করেন অনেকে। সুতি-ধুলিয়ানের কথা বলতে গিয়ে আজ দেবাংশুর মুখেও সম্প্রীতির কথাই শোনা যায়।

২০২৪-র আগে সন্দেশখালি, ২৬-র আগে মুর্শিদাবাদ, ফাঁদে পা দেবেন না: দেবাংশু

ফাইল চিত্র

শেষ আপডেট: 14 April 2025 15:08

দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ (সংশোধনী) আইনের প্রতিবাদে উত্তপ্ত মুর্শিদাবাদ-সহ রাজ্যের বেশ কিছু এলাকা। মৃত্যু হয়েছে তিনজনের। পুলিশের মতে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিন্তু এই নিয়ে বিজেপি লাগাতার রাজ্য সরকারের দিকে আঙুল তুলছে। এবার পাল্টা মুর্শিদাবাদের ঘটনা নিয়েই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকেও কটাক্ষ করেন। বিজেপির 'প্রপাগান্ডা'-য় পা না দেওয়ার দেন বার্তা। 

মুর্শিদাবাদের ঘটনা সামনে আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দিয়েছিলেন। সম্প্রীতি বাংলার সংস্কৃতি, এমন মন্তব্যও করেন অনেকে। সুতি-ধুলিয়ানের কথা বলতে গিয়ে আজ দেবাংশুর মুখেও সম্প্রীতির কথাই শোনা যায়। তাঁর দাবি, বাংলায় সম্প্রীতি থাকলে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। আর সেজন্যই সেটা নষ্ট করার চেষ্টা করবে সবার প্রথম। তৃণমূল নেতা বলেন, 'আমাদের যত ক্ষতি হবে বিজেপির তত আনন্দ হবে। বাংলা জিততে গেলে ওরা জানে সাম্প্রদায়িক সম্প্রীতির দেওয়ালটা ভাঙতে হবে। সাধারণ মানুষের রক্ত ঝরবে।'

এই সূত্রেই তিনি বাংলার মানুষকে কোনও ধরনের ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানান। বলেন, 'বাংলার সমস্ত মানুষকে অনুরোধ করব বিজেপির ফাঁদে পা দেবেন না। অশান্তি যখন হয় বিজেপি নেতাদের ছেলেদের গায়ে আঘাত পড়ে না। বিজেপির অর্ধেক নেতা-মন্ত্রী ছেলেমেয়ে বিদেশে পড়াশোনা করছে। রক্ত ঝরে সাধারণ মানুষের।' 

এরপরই তিনি শুভেন্দুদের একযোগে আক্রমণ করেন। বলেন, 'দাবি থাকল, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যা হওয়ার হবে, প্রশাসন যা করার করবে। রাজনৈতিকভাবে শুভেন্দু ও সুকান্তবাবু মিথ্যা খবর প্রচারের জন্য টিভিতে ক্ষমা চান। উত্তরপ্রদেশের ছবি ছড়িয়েছেন, তার জন্য ক্ষমা চান।'


```