Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Exclusive: জন্ম থেকেই শয্যাশায়ী, সরকারি হাসপাতালের চিকিৎসায় ২৩ বছর বয়সে হাঁটলেন তরুণী!

স্বাস্থ্য ক্ষেত্রে অসাধ্য সাধন হচ্ছে অহরহ। যাঁরা জীবন যুদ্ধে হাল ছেড়ে দেওয়ার কথা ভাবেন, যাঁরা মনে করছেন আর উঠে দাঁড়াতে পারবেন না, সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না, তাঁদের আশার আলো দেখালেন পল্লবী।

Exclusive: জন্ম থেকেই শয্যাশায়ী, সরকারি হাসপাতালের চিকিৎসায় ২৩ বছর বয়সে হাঁটলেন তরুণী!

পল্লবী মণ্ডল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 4 August 2025 18:57

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য ক্ষেত্রে অসাধ্য সাধন হচ্ছে অহরহ। যাঁরা জীবন যুদ্ধে হাল ছেড়ে দেওয়ার কথা ভাবেন, যাঁরা মনে করছেন আর উঠে দাঁড়াতে পারবেন না, সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না, তাঁদের আশার আলো দেখালেন পল্লবী।

সম্পূর্ণ ভিডিওটি দেখুন নীচের লিঙ্কে

সদ্য ২৩ বছরে পা দিয়েছেন পল্লবী মণ্ডল। জন্মের সময় থেকেই বিশেষভাবে সক্ষম তিনি। প্রায় দেড় বছর ধরে থার্ড ডিগ্রি বেডসোর-এ আক্রান্ত ছিলেন। যেই পর্যায় থেকে ফিরে আসা একেবারেই অসম্ভব। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও আর্থিক ক্ষতি ছাড়া কোনও লাভ হয়নি। পল্লবীর পরিবারে স্বাভাবিকভাবেই নেমে এসেছিল বিষাদের ছায়া।

অবশেষে পল্লবীর দিকে আশীর্বাদের হাত বাড়ায় কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতাল। মাত্র ৮ মাসের মধ্যে অসম্ভবকে সম্ভব করে দেখালেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। যাঁদের হাত ধরে একদিকে যেমন পল্লবী নতুন জীবন পেয়েছেন, তেমনি পেয়েছেন নতুন পরিবার।

আজ পল্লবী জীবনযুদ্ধে জয়ী হয়ে সুস্থ্য, স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন। যার নেপথ্যে অবদান রয়েছে এম আর বাঙ্গুর হাসপাতালের 'সাক্ষাৎ ভগবান' চিকিৎসকরা। আর রয়েছে পল্লবীর মনোবল ও ঘুরে দাঁড়ানোর সাহস।


```