
শেষ আপডেট: 21 July 2022 07:13
দ্য ওয়াল ব্যুরো: উচ্চ মাধ্যমিকের পর প্রত্যেক ছাত্রছাত্রীর সামনে ঘুরপাক খায় একটাই প্রশ্ন, কোন পথে কী নিয়ে পড়াশোনা করলে আগামী হবে সুনিশ্চিত (Career Guidance)? এর জন্য দরকার উপযুক্ত গাইডেন্স। যা না পেলে পরবর্তীতে আফসোস করতে হয় অনেককেই। সঠিক খোঁজখবর করে সঠিক পথে কেরিয়ার গড়াই তাই বুদ্ধিমানের কাজ।
উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোনোর পর কেরিয়ার তৈরির সুবর্ণ সুযোগ দেয় বিবিএ কোর্স (BBA) (ব্যাচেলর অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট)। নিজস্ব বিজনেস সেট আপ থেকে শুরু করে গভর্নমেন্ট সেক্টর, ব্যাঙ্কিং সেক্টর, সোশ্যাল সেক্টর- এই কোর্সে কাজের সুযোগ অফুরন্ত। ম্যাকআউটের অধীনে জর্জ কলেজ তিন বছরের বিবিএ কোর্স অফার করে। সায়েন্স, আর্টস বা কমার্স যে কোনও ধারার ছাত্রছাত্রীই এই ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হতে পারে। বিবিএ কোর্সের পর কেরিয়ার গড়ার সুযোগ কোথায় কেমন, খোঁজ নিয়ে দেখলেন অমৃতা চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: প্যারামেডিক্যাল পড়তে চান? কাজের সুযোগ অফুরন্ত, কোথায় ভর্তি হবেন