Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রণক্ষেত্র নিউটাউন, দোকান উচ্ছেদকে কেন্দ্র করে হিডকোর কর্মীদের মারধরের অভিযোগ

ব্যবসায়ীদের দোকান উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্রর চেহরা নিল নিউটাউন। হিডকোর কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে। ঘটনায় হিডকোর এক কর্মীর মাথা ফেটে গিয়েছে। জখম হয়েছেন দু'পক্ষের আরও কয়েকজন।

রণক্ষেত্র নিউটাউন, দোকান উচ্ছেদকে কেন্দ্র করে হিডকোর কর্মীদের মারধরের অভিযোগ

শেষ আপডেট: 23 December 2023 14:26

 দ্য ওয়াল ব্যুরো: ব্যবসায়ীদের দোকান উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্রর চেহরা নিল নিউটাউন। হিডকোর কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে। ঘটনায় হিডকোর এক কর্মীর মাথা ফেটে গিয়েছে। জখম হয়েছেন দু'পক্ষের আরও কয়েকজন।

 পাল্টা হিসেবে হিডকোর কর্মীদের বিরুদ্ধে তাঁদের দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ এনেছেন ব্যবসায়ীরা। প্রতিবাদে রাস্তা অবরোধ শুরু করেছেন স্থানীয়দের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নিউটাউনের ঝিলপাড় এলাকায় রাস্তার একাংশ দখল করে বেশ কিছু ব্যবসায়ী অস্থায়ী দোকান গড়ে তোলেন বলে অভিযোগ। হিডকোর বক্তব্য, বার বার ব্যবসায়ীদের উঠে যাওয়ার জন্য আবেদন করা হলেও তাঁরা কোনও কথার কর্ণপাত করেননি। এরই জেরে সম্প্রতি উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছিল। নোটিস মেনে এদিন উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন হিডকোর কর্মীরা।

অভিযোগ উচ্ছেদ অভিযান শুরু করতেই ব্যবসায়ীদের একাংশ আক্রমণ শুরু করেন। ইট, পাটকেল ছুড়তে শুরু করে। ইটের আঘাতে মাথা ফেটে যায় হিডকোর এক আধিকারিকের। যদিও পরিস্থিতির জন্য হিডকো কর্তৃপক্ষকে দায়ী করে ব্যবসায়ীদের অভিযোগ, উচ্ছেদের নামে দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারই জেরে অশান্তির সূত্রপাত।

জানা গেছে, ঘটনা দু'পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। এই মুহূর্তে এলাকায় রয়েছে পুলিশের বিশাল বাহিনী। দু’পক্ষকে নিয়ে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করছে পুলিশ।


```