Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০০০ কর্মী দিয়ে দিন-রাত কাজ, ১০০ ঘণ্টার ভোগান্তির পর বালি ব্রিজে চালু ট্রেন-যান চলাচল

গত বৃহস্পতিবার ভোর রাত থেকে বালি ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়। নির্দেশ মতো দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া সমস্ত যানবাহন ঘুরিয়ে নিবেদিতা সেতু দিয়ে চলাচল করছিল।

১০০০ কর্মী দিয়ে দিন-রাত কাজ, ১০০ ঘণ্টার ভোগান্তির পর বালি ব্রিজে চালু ট্রেন-যান চলাচল

রেল লাইনের কাজ

শেষ আপডেট: 27 January 2025 16:25

দ্য ওয়াল ব্যুরো: বালি ব্রিজে যান নিয়ন্ত্রণের জেরে বৃহস্পতি ও শুক্রবার ব্যাপক হয়রানির শিকার হয়েছিলেন যাত্রীরা। গত ২২ তারিখ রাত বারোটা থেকে প্রায় ১০০ ঘণ্টা ট্রেন পরিষেবা বন্ধ ছিলবালি ব্রিজ ও সিসিআর ব্রিজে। রেল লাইন মেরামতির জন্য কাজ শেষ হবার পর সোমবার থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি নিত্যযাত্রীরা। অন্যদিকে বালি ব্রিজেও যান চলাচল এখন একেবারেই স্বাভাবিক।

গত বৃহস্পতিবার ভোর রাত থেকে বালি ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়। নির্দেশ মতো দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া সমস্ত যানবাহন ঘুরিয়ে নিবেদিতা সেতু দিয়ে চলাচল করছিল। যাত্রীদের সমস্যার কারণে রেলিং কেটে রাস্তা গড়ে দিয়েছিল পুলিশ। 

দেখুন ভিডিও

সোমবার ভোর পর্যন্ত প্রায় ১০০০ জন শ্রমিক দিন-রাত কাজ করেছে। সেই ভিডিও প্রকাশও করেছে পূর্বরেল। এই সময়ের মাঝেই পুরোনো গার্ডার ও ব্যালাস্ট কেটে বাদ দিয়ে তার বদলে নতুন গার্ডার ও ব্যালাস্ট বসানো হয়েছে। যেটা ব্রিজের স্থায়িত্ব আরও অনেকটা বাড়িয়ে দিল। 

প্রসঙ্গত, আজ শিয়ালদহ-ডানকুনি লাইন চালু হলেও সমস্ত ট্রেন চলবে না। কিছু ট্রেন আজও বাতিল থাকছে। নীচে বাতিল ৪টি ট্রেনের তালিকা দেওয়া হল:

  • ৩২২১১ শিয়ালদহ – ডানকুনি লোকাল ভোর ৪টে ৭ মিনিট
  • ৩২২১৩ শিয়ালদহ – ডানকুনি লোকাল ভোর ৪ টে ৫৮ মিনিট
  • ৩২২১২  ডানকুনি -শিয়ালদহ লোকাল ভোর ৫ টা ৩ মিনিট
  • ৩২২১৪ ডানকুনি – শিয়ালদহ লোকাল ভোর ৫ টা ৫৩ মিনিটে ছাড়বে


```