Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাগবাজার উইমেন্স কলেজের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানে তুমুল সাড়া

কলেজের স্নাতক ও স্নাতকোত্তর বিভাগের অধিকাংশ ছাত্রী ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেয়। 

বাগবাজার উইমেন্স কলেজের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানে তুমুল সাড়া

শেষ আপডেট: 21 December 2023 11:55

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন ধরে অনুষ্ঠিত হল উত্তর কলকাতার বাগবাজার উইমেন্স কলেজের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান। বুধ ও বৃহস্পতিবার বাগবাজার সর্বজনীন ক্রীড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দু দিনের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান। কলেজের স্নাতক ও স্নাতকোত্তর বিভাগের অধিকাংশ ছাত্রী ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেয়। 

বৃহস্পতিবার ক্রীড়া প্রতিযোগিতার পর ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন কলকাতা পুরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপী ঘোষ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওপর দুই কলেজের অধ্যক্ষ স্যার গুরুদাস মহা বিদ্যালয়ের মণিশঙ্কর রায় এবং মহারাজা মনীন্দ্র চন্দ্র কলেজের মন্টুরাম সামন্ত। তাঁরা কলেজের ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিগত বছরের মতো সৃজন সেন্টার ফর কমিউনিটি ওয়েলফেয়ারের শিশুরা। অনুষ্ঠানে বাগবাজার উইমেন্স কলেজের অধ্যক্ষ ড. অনুপমা চৌধুরী প্রতিষ্ঠানের উজ্জ্বল ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বিস্তারের পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নতিতে ভূমিকা নেবে।


```